চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 19, নভেম্বর 2023
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোার্টিং অ্যাওয়ার্ড-২০২৩ দেওয়া হয়েছে। এতে ১৯টি ক্যাটাগরিতে ২০ জন প্রতিবেদককে পুরস্কার দেওয়া হয়েছে। এতে ‘কৃষি ও পরিবেশ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের পুরস্কার পেয়েছেন চ্যানেল আই-এর অনলাইন রিপোর্টার আরেফিন তানজীব।

রোববার ১৯ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিজয়ী প্রতিবেদকদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ বছর প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ১৪ জন রিপোর্টার ১৪টি ক্যাটাগরিতে ডিআরইউয়ের শ্রেষ্ঠ রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন। ‘মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি’ ক্যাটাগরিতে দৈনিক সমকালের আবু সালেহ রনি শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন।

‘শিক্ষা’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজের শাহীন আক্তার। ‘তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক জনকণ্ঠের রহিম শেখ। ‘ক্রীড়া’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের (বর্তমানে অনলাইন গণমাধ্যম সকাল সন্ধ্যায় কর্মরত) রাহেনুর ইসলাম।

এছাড়া, ‘স্বাস্থ্য’ ক্যাটাগরিতে দৈনিক যুগান্তরের হক ফারুক আহমেদ, ‘সেবাখাত’ ক্যাটাগরিতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফয়সাল খান, ‘কৃষি ও পরিবেশ’ ক্যাটাগরিতে চ্যানেল আই-এর অনলাইন রিপোর্টার আরেফিন তানজীব, ‘আর্থিক খাত (ব্যাংক, বিমা ও পুঁজিবাজার)’ ক্যাটাগরিতে দৈনিক কালবেলার মোহাম্মদ ইউসুফ (ইউসুফ আরেফিন), ‘বৈদেশিক সম্পর্ক (কূটনীতি ও জনশক্তি)’ ক্যাটাগরিতে দৈনিক সমকালের রাজীব আহাম্মদ, ‘নারী, শিশু ও মানবাধিকার’ ক্যাটাগরিতে দৈনিক ভোরের কাগজের ঝর্না মণি, ‘বিদ্যুৎ ও জ্বালানি’ ক্যাটাগরিতে শেয়ার বিজের ইসমাইল আলী এবং ‘সুশাসন ও দুর্নীতি’ (অনুসন্ধানী) দৈনিক প্রথম আলোর আরিফুর রহমান শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন।

টেলিভিশন ও রেডিও বিভাগে ‘কৃষি ও পরিবেশ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন যৌথভাবে চ্যানেল২৪ এর মাকসুদ উন নবী এবং মাছরাঙা টেলিভিশনের আবু জাহেদ মুহ. সেলিম। আর ‘নারী, শিশু ও মানবাধিকার’ ক্যাটাগরিতে চ্যালেন২৪ এর মাসউদুর রহমান শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের পুরস্কার জিতেছেন।

এবার তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সৌজন্যে তিনটি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ‘পোশাক খাত’ ক্যাটাগরিতে সারাবাংলা ডটনেটের এমদাদুল হক তুহিন, ‘সামগ্রিক অর্থনীতি’ ক্যাটাগরিতে ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের দৌলত আক্তার মালা এবং একই দৈনিকের জসিম উদ্দিন হারুন ‘অর্থনীতিতে অনুসন্ধান’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন।

অনুষ্ঠানে জুড়ি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ডিআরইউয়ের সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান।

Tags: ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩
Previous Post

সূর্যকুমারকে রেখে ফিরে গেলেন লোকেশ

Next Post

জনগণের টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

Next Post
রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী, দুইজনই আসনে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

দুদু ও স্বপনকে গ্রেপ্তার দেখানো আদালত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিস্তল ছিনতাই মামলায় বিএনপি নেতা দুদু ও স্বপনকে গ্রেপ্তার দেখালো আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT