চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যকুমারকে রেখে ফিরে গেলেন লোকেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 19, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরজুড়ে দুর্দান্ত করা ভারত ধুঁকছে ফাইনালের মঞ্চে। শুরুটা ভালো করলেও স্বাগতিকদের চেপে ধরেছে অস্ট্রেলিয়া। ফিফটি করে কোহলির ফেরার পর লোকেশ রাহুল পেয়েছেন ফিফটি, তবে অসময়ে ফিরে গেছেন তিনিও। দুইশ রান পেরিয়ে ছয় ব্যাটার হারিয়ে চাপে রোহিত শর্মার দল।

শিরোপার মঞ্চে ব্যাট হাতে ধীরগতিতে রান তুলছেন লোকেশ। ৩৫তম ওভারের পঞ্চম বলে ফিফটি তুলে নেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। ৮৬ বলে ফিফটি পূর্ণ করা ইনিংসে ছিল কেবল একটি চারের মার। শেষঅবধি ১০৭ বলে ৬৬ রান করে স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

তার আগে ৩৬তম ওভারের পঞ্চম বলে পঞ্চম উইকেট হারায় স্বাগতিক দল। হ্যাজেলউডের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা দেন রবীন্দ্র জাদেজা। ক্যাচ লুফে নেন জশ ইংলিশ। ২২ বলে ৯ রান করে যান ভারতের তারকা অলরাউন্ডার।

পরে সূর্যকুমার যাদবকে নিয়ে হাল ধরেন লোকেশ। সেটিও দীর্ঘ করতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেটে ২০৮ রান তুলেছে ভারত। ৪ বলে ৪ রানে ক্রিজে আছেন মোহাম্মদ শামি। সঙ্গ দিচ্ছেন সূর্যকুমার যাদব, ১২ বলে ৮ রানে।

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটে পাঠায় স্বাগতিক ভারতকে। নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের। প্রথম ওভারে ৩ রান এলেও হ্যাজেলউডের পরের ওভারে কাভার দিয়ে চার মেরে দেন রোহিত। পরের বলে আরও একটি চার মেরে চাপ থেকে বেরিয়ে আসেন অধিনায়ক। রোহিতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছুটতে শুরু করে স্বাগতিক দল।

ওপেনিং জুটি ভাঙে ৩০ রানে। মিচেল স্টার্কের করা শর্ট লেংথের বলে রোহিতের মতো চড়াও হতে চেয়েছিলেন গিল। যেভাবে চেয়েছিলেন খেলতে পারেননি। গিলের পুল শটে বল যায় মিডঅনে থাকা অ্যাডাম জাম্পার হাতে। ৭ বলে ৪ রান আসে গিলের ব্যাটে।

অষ্টম ওভারে বল হাতে নেন গ্লেন ম্যাক্সওয়েল। পাওয়ার প্লের শেষ ওভারে ম্যাক্সওয়েলের উপর চড়াও হন রোহিত। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লংঅনের উপর দিয়ে মারেন ছক্কা। পরের বলে কাট করে মারেন চার। এরপর আবারও কিছুটা সামনে এসে তুলে মারতে যান রোহিত। বল বাতাসে ভাসে। কাভারে থাকা ট্রাভিস হেড দারুণভাবে তালুবন্দি করেন বল। আউটের আগে ঝড়ো ইনিংসে ৩১ বলে ৪৭ রান করে যান রোহিত। ৪ চার ও ৩ ছয় মেরে যান অধিনায়ক।

রোহিত ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকানো শ্রেয়াস আয়ার। ১১তম ওভারে বলে আসে কামিন্স। অজি অধিনায়কের অফস্টাম্প বরাবর করা বলে খোঁচা দিয়ে বসেন আয়ার। বল তালুবন্দি করতে ভুল করেননি উইকেটরক্ষক জশ ইংলিশ। ৩ বলে ৪ রান করে ফিরে যান আয়ার।

কিছুটা চাপে পড়ে ভারত। পরে লোকেশ রাহুলকে সঙ্গী করে হাল ধরেন বিরাট কোহলি। দুর্দান্ত ফর্মে থাকা কোহলি তুলে নেন আসরের ষষ্ঠ ফিফটি, করেছেন তিনটি সেঞ্চুরিও। ২৬তম ওভারের প্রথম বলে জাম্পাকে লংঅনে ঠেলে ফিফটি পূর্ণ করেন কোহলি। ৫৬ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল চার চার।

অবশ্য ইনিংস বড় করতে পারেননি, কামিন্সের শিকার হয়ে ফিরে গেছেন সাজঘরে। ২৯তম ওভারের তৃতীয় বলে কামিন্সের ডেলিভারিতে ডিফেন্স করেছিলেন কোহলি। রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করেও উইকেট বাঁচাতে পারেননি। ব্যাটে লেগে বল ভেতরে ঢুকে যায়, আঘাত হানে স্টাম্পে। ৬৩ বলে ৫৪ রানে ফিরে যান আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

Tags: অস্ট্রেলিয়াকামিন্সকোহলিগিলনরেন্দ্র মোদী স্টেডিয়ামফাইনালভারতরাহুলরোহিতলিড স্পোর্টস
Previous Post

নিলামে নেপোলিয়নের ‘পবিত্র টুপি’

Next Post

‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন যারা

Next Post
চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন যারা

রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী, দুইজনই আসনে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT