চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করছেন অ্যান্থনি ফাউসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 23, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অ্যান্থনি ফাউসি সাক্ষাৎকারে বসে আছেন, পেছনে কিছু মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) প্রধান এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা থেকে পদত্যাগ করছেন ডা. অ্যান্থনি ফাউসি।

চলতি বছরের ডিসেম্বরে তিনি পদত্যাগ করবেন বলে এক বিবৃতিতে সম্প্রতি জানিয়েছেন।

৮১ বছর বয়স্ক ফাউসি জানান, এনআইএআইডির নেতৃত্ব দেওয়া আজীবন সম্মানের বিষয়। প্রেসিডেন্ট বাইডেন অ্যান্থনি ফাউসির মেধা, প্রজ্ঞা ও বৈজ্ঞানিক সততার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

ডা. অ্যান্থনি ফাউসি ৩৮ বছর ধরে এনআইএআইডির প্রধান পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। নিজের ক্যারিয়ারের পরের ধাপে এগিয়ে যেতে চলতি বছরের ডিসেম্বরে তিনি পদত্যাগ করবেন।

মহামারী করোনা ভাইরাসের সময় দেশের কোভিড-১৯ ব্যবস্থাপনার মুখ্য ভূমিকা পালন করেছেন অ্যান্থনি ফাউসি।

বিবৃতিতে ফাউসি উল্লেখ করেন: ৫০ বছরের বেশি সরকারি চাকরির পরে, আমি আমার ক্যারিয়ারের পরের ধাপটি অনুসরণ করার পরিকল্পনা করছি। কারণ আমি এখনও আমার কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার সামর্থ্য রাখি। আমি এনআইএআইডি ডিরেক্টর হিসাবে যা শিখেছি তা বিজ্ঞান এবং জনস্বাস্থ্যের অগ্রগতি চালিয়ে যেতে এবং পরের প্রজন্মের বৈজ্ঞানিক গবেষকদের অনুপ্রাণিত করতে ও পরামর্শ দিতে চাই। কারণ তারা বিশ্বকে ভবিষ্যতের সংক্রামক রোগের হুমকি মোকাবেলায় প্রস্তুত করতে সহায়তা করবে।’

তিনি বলেন: আমাদের অনেক কৃতিত্বের জন্য আমি খুব গর্বিত। আমি আমার নিজস্ব গবেষণাগারে, এনআইএআইডি-এ, এনআইএইচ-এ এবং এর বাইরেও অসংখ্য প্রতিভাবান এবং নিবেদিতপ্রাণ মানুষের সাথে কাজ করেছি এবং শিখেছি, তাদের প্রতি আমি আমার অবিরত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অ্যান্থনি ফাউসি বক্তৃতা দিচ্ছেন, পেছনে সরকারি ভবন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ডা. অ্যান্থনি ফাউসির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী, আরও স্থিতিস্থাপক এবং স্বাস্থ্যকর।’

১৯৬৮ সালে মাত্র ২৭ বছর বয়সে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এ যোগদান করেন ফাউসি। নিজের কর্মদক্ষতা দিয়ে দ্রুত উচ্চ পদে উন্নীত হন। তিনি ১৯৮৪ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এবং সংক্রামক রোগের পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৮ সালে প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অ্যান্থনি ফাউসিকে রাষ্ট্রপতি পদক প্রদান করেন।

ডিসেম্বরের ২৪ তারিখে ৮২ বয়সী হবেন ডা. ফাউসি। কিন্তু তিনি তার পদত্যাগের তারিখ এখনও নির্ধারণ করেননি।

Previous Post

চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবিতে আবারও বিক্ষোভ

Next Post

শিল্পের বেলায় আটক শব্দটা খুব বিচ্ছিরি

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য ছবি, একজন ব্যক্তি হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পের বেলায় আটক শব্দটা খুব বিচ্ছিরি

Smiling woman with brown hair in a white shirt outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর মাদক পরীক্ষার ফল নেগেটিভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT