চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর মাদক পরীক্ষার ফল নেগেটিভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 23, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Smiling woman with brown hair in a white shirt outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের মাদক পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সম্প্রতি বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে নাচগানের ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে মাদক পরীক্ষা করিয়েছিলেন তিনি।

বিবিসি বলছে, সোমবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের ড্রাগ টেস্টের রিপোর্ট প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর।

সেখানে বলা হয়েছে, ড্রাগ টেস্টে প্রধানমন্ত্রীর দেহে কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। ফলাফল নেগেটিভ এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টি করার ভিডিও ছড়িয়ে পরার পর কথা ওঠে প্রধানমন্ত্রী সানা মারিন হয়ত মাদক সেবন করেছিলেন। বিষয়টি পরিস্কার করতে ড্রাগ টেস্ট করান তিনি।

ড্রাগ টেস্টের ফলাফলের ব্যাপারে একটি বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্ট করানো হয়। এই টেস্টে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার সানা মারিনের পার্টি করার ভিডিও ফাঁস হয়। সেখানে দেখা যায় তিনি বন্ধুদের সঙ্গে উদ্দাম নৃত্য এবং গান গাইছেন।

এ ভিডিও ছড়িয়ে পড়ার পর ফিনল্যান্ডের বিরোধী দলীয় নেতা রিক্কা পুরা বলেন, প্রধানমন্ত্রীর উচিত স্বেচ্ছায় ড্রাগ টেস্ট করা। কারণ তাকে নিয়ে সন্দেহ আছে (তিনি হয়ত মাদক সেবন করেন)।

এমন দাবির পর সত্যি সত্যি ড্রাগ টেস্ট করান ৩৬ বছর বয়সী প্রধানমন্ত্রী সানা মারিন।

ড্রাগ টেস্টের পর শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে সানা মারিন বলেন, আমি আমার জীবনে কখনো মাদক সেবন করিনি।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সানা মারিনের সঙ্গে নাচ-গানে যোগ দিয়েছেন সংসদ সদস্য ইমারি নুরমিনেন। তিনি মারিনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য। তাছাড়া দেশটির বিখ্যাত ইউটিউবার, রেডিও ও টিভির উপস্থাপক/উপস্থাপিকারা ছিলেন।

Previous Post

শিল্পের বেলায় আটক শব্দটা খুব বিচ্ছিরি

Next Post

২৭ আগস্ট কানাডার টরন্টোয় বাংলা রক ফেস্ট

Next Post
বাংলা রক ফেস্টে অংশগ্রহণকারী শিল্পীরা কানাডার টরন্টোতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭ আগস্ট কানাডার টরন্টোয় বাংলা রক ফেস্ট

বলিউড ও বিজেপি নেত্রী সোনালীর ছবি, স্মৃতিচারণ ও শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড তারকা ও বিজেপি নেত্রী সোনালীর আকস্মিক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT