চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে ৪ বছর নিষিদ্ধ হালেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড় হালেপ ডোপ পরীক্ষার পর মনোভাব প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্র্যান্ড স্লামের তিনটি ফাইনালে ব্যর্থতার পর ২০১৮ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হন সিমোনা হালেপ। পরের বছর কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে হন উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন। ৩১ বর্ষী তারকার আলোকিত ক্যারিয়ার এখন আঁধার ভরা। টেনিস অ্যান্টি-ডোপিং প্রোগ্রাম লঙ্ঘনের দায়ে সাবেক এক নম্বর তারকা চার বছরের জন্য হলেন নিষিদ্ধ।

হালেপকে ২০২২ সালের অক্টোবরে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। চার বছরের নিষেধাজ্ঞা শেষে ২০২৬ সালের ৭ অক্টোবর আবারও খেলতে পারবেন। সেসময়ে তার বয়স হবে ৩৫ বছর।

স্বাধীন ট্রাইব্যুনাল রায় দিয়েছে, হালেপ ‘ইচ্ছাকৃতভাবে’ অ্যান্টি-ডোপিংয়ের বিধি লঙ্ঘন করেছেন। তবে রোমানিয়ান এ টেনিস তারকা জানিয়েছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করতে চান।

বিবৃতিতে হালেপ বলেছেন, ‘এই মিথ্যা অভিযোগগুলো থেকে আমার নাম মুছে ফেলার জন্য অনুশীলন ও ক্ষমতার পুরোটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতবছর আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই ছিল। দুর্ভাগ্যবশত আমার লড়াই অব্যাহত রয়েছে। টেনিসের মতো সুন্দর খেলায় আমার জীবন উৎসর্গ করেছি।’

‘আমাদের খেলাধুলার নিয়মগুলোকে খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি। ইচ্ছাকৃতভাবে কোনো নিষিদ্ধ পদার্থ ব্যবহার করিনি বলে গর্ব করি। আমি চার বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানাই।’

২০২২ সালে ইউএস ওপেনের পর দুবারের গ্র্যান্ড স্লামজয়ীকে আর কোর্টে দেখা যায়নি। সেসময় তিনি রক্সাডুস্ট্যাট ব্যবহারের জন্য ডোপ টেস্টে পজিটিভ হন। রক্সাডুস্ট্যাট একটি অ্যান্টি-অ্যানিমিয়া ওষুধ যা শরীরের লোহিত রক্তকণিকা উৎপাদন বৃদ্ধি করে। তাকে নিষিদ্ধ পদার্থ বা পদ্ধতি ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

হালেপ বলেছিলেন, তিনি ২০২২ সালে হার্ড কোর্টের মৌসুমের আগে দলের সুপারিশের ভিত্তিতে পুষ্টিকর উপাদান গ্রহণের ক্ষেত্রে সামঞ্জস্য করেছিলেন এবং তালিকাভুক্ত উপাদানগুলোর মধ্যে কোনো নিষিদ্ধ পদার্থ অন্তর্ভুক্ত ছিল না। যদিও তিনি স্বীকার করেছেন, রক্সাডুস্ট্যাট তার জন্য দূষিত ছিল। এজন্য তিনি সেই ওষুধের সঙ্গে যুক্ত কোম্পানির বিরুদ্ধে সকল আইনি প্রতিকার চাওয়ার পরিকল্পনাও করেছিলেন।

২০১৭ এবং ২০১৮ সালে মেয়েদের এককে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা হালেপ আরও বলেছেন, ‘২০২৩ সালের প্রথমদিকে আমার ডোপ টেস্টে প্রাথমিকভাবে পজিটিভ রিপোর্ট আসে। পরে প্রায় সাপ্তাহিকভাবে পরীক্ষা করা হয়েছিল। যার সবকটিই নেগেটিভ এসেছিল।’

‘আমি পরিচ্ছন্ন খেলায় বিশ্বাস করি এবং একজন পেশাদার টেনিস খেলোয়াড় হিসাবে প্রায় দুই দশক ধরে, শত শত টুর্নামেন্ট এবং দুটি গ্র্যান্ড স্লাম খেতাব জিতেছি। আমার শরীরে নিষিদ্ধ পদার্থ আছে কিনা, তা পরীক্ষার জন্য ২০০ বার রক্ত ও প্রস্রাব পরীক্ষা করেছি। সবগুলো রিপোর্ট ছিল পরিষ্কার।’

২৪টি ডব্লিউটিএ ট্যুর একক শিরোপা জেতা হালেপের নিষিদ্ধের বিলম্বিত রায় ও আগের সিদ্ধান্তের পুনরাবৃত্তিকে ‘অন্যায় এবং অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটি ভবিষ্যতে যেকোনো আবেদনে তাকে সমর্থন করার প্রতিশ্রুতির কথাও জানায়।

Tags: টেনিসডোপনিষিদ্ধরোমানিয়ালিড স্পোর্টসহালেপ
Previous Post

মা ও কিশোরীদের পুষ্টি উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি

Next Post

ছয় দিনে ছয়শো কোটিতে অপ্রতিরোধ্য ‘জওয়ান’

Next Post
অভিনেতা রোমান রাব্বী প্রেমের দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় দিনে ছয়শো কোটিতে অপ্রতিরোধ্য 'জওয়ান'

আর্জেন্টিনা দলের ফুটবল খেলোয়াড় ডি মারিয়া মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়কত্ব ‘আশা’ করেননি ডি মারিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT