চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্ব ‘আশা’ করেননি ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের ফুটবল খেলোয়াড় ডি মারিয়া মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া বলিভিয়ার বিপক্ষে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়কের দায়িত্ব পান অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ডি মারিয়া বাহিনী। বলিভিয়াকে ৩-০তে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে ডি মারিয়া জানান, অধিনায়কত্ব পাবেন বলে আশা করেননি।

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতায় অবস্থিত লাপাজে খেলতে নামাটাই ছিল চ্যালেঞ্জিং। তার উপর শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া সাজানো হয় দল। সেসব চ্যালেঞ্জ উতরে গেছে ডি মারিয়ার দল।

বাছাইয়ে প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-০ গোলে জয়ের ম্যাচে শেষদিকে ক্লান্ত অনুভব করায় আগেই মাঠ ছাড়েন ৩৬ বর্ষী মেসি। ম্যাচে ডি মারিয়ার হাতে আর্মব্যান্ড পরিয়ে দেন তিনি। সে প্রসঙ্গে ডি মারিয়া বলেছেন, ‘সত্য হল, এটি একটি আবেগি ব্যাপার ছিল। আগের ম্যাচে মেসি যখন অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিয়েছিলেন, সেটি আমার জন্য দারুণ একটি বিষয় ছিল। কারণ বিশ্বের সেরা খেলোয়াড়ের কাছ থেকে কিছু পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করে বোঝাতে পারব না। আমি গর্বিত।’

‘এই ম্যাচে বিশ্বের সেরা খেলোয়াড়ের কাছ থেকে অধিনায়কের দায়িত্ব পেয়েও আমি গর্বিত। তবে ম্যাচের আগে এ বিষয়ে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। এমনকিছু আমি আশাও করিনি। কারণ আমরা জানতাম না মেসি খেলবেন কিনা। মেসির খেলার ব্যাপারটি নির্ভর করছিল তিনি কেমন বোধ করছিলেন সেটির উপর। শেষমুহুর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন মেসি, কিন্তু তিনি আসলে অস্বস্তিতে ছিলেন। যে কারণে কোনো ঝুঁকি নেয়া হয়নি।’

বলিভিয়ার বিপক্ষে জয় নিয়ে বিশ্বজয়ী ৩৫ বর্ষী মিডফিল্ডার বলেছেন, ‘আমরা নিখুঁত একটি ম্যাচ খেলেছি, তেমন কোনো ভুল করিনি। তারাও কোনো গোল পায়নি। যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম ঠিক সেভাবেই কাজে লাগাতে পেরেছি এবং আমরা সময়মত জালের দেখা পেয়েছি। এখানে গোল পাওয়া ছিল গুরুত্বপূর্ণ।’

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাইকুয়েডরডি মারিয়াবলিভিয়ামেসিলিড স্পোর্টস
Previous Post

ছয় দিনে ছয়শো কোটিতে অপ্রতিরোধ্য ‘জওয়ান’

Next Post

যে কারণে পুতিন এবং কিম ঘনিষ্ঠ বন্ধু

Next Post
পুতিন ও কিমের বন্ধুত্বের ছবি, দুই নেতা হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে পুতিন এবং কিম ঘনিষ্ঠ বন্ধু

প্রবাসী দূর্গা ও অপুদের গল্পের ছবি, শিশুদের প্রকৃতিতে খেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী দূর্গা এবং অপুদের গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT