চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 20, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন ট্রাম্প, শক্তি প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এদিন শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনব্যাপী আয়োজনে থাকছেন সাবেক প্রেসিডেন্ট, ফেডারেল কর্মকর্তাসহ ট্রাম্প ভক্তরাও।

অনুষ্ঠানে পারফর্ম করবেন তারকা শিল্পীরা। ক্যাপিটল হিলে শুরু হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবে হোয়াইট হাউসে।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসেন নতুন প্রেসিডেন্ট। আর হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট। এরই ধারবাহিকতায় ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্যাপিটল হিলে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে অভিষেক অনুষ্ঠান। ৪০ বছরে এবারই প্রথম ক্যাপিটল হিলের ভেতরে করা হচ্ছে আয়োজন। মহা-আয়োজনের শুরুতেই থাকছে সঙ্গীতানুষ্ঠান ও উদ্বোধনী বক্তব্য।

এরপরই ট্রাম্প পাঠ করবেন বহুল প্রতীক্ষিত শপথ বাক্য। এসময় আগামী ৪ বছরের লক্ষ্য নির্ধারণ করবেন ট্রাম্প।

পরে ট্রাম্প যাবেন সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে, স্বাক্ষর করবেন গুরুত্বপূর্ণ নথি। এরপরই রিপাবলিকান প্রেসিডেন্ট যোগ দেবেন কংগ্রেস আয়োজিত মধ্যাহ্নভোজে। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হবে কুচকাওয়াজ। দুবারের প্রেসিডেন্ট অংশ নেবেন ৩টি সমাবেশেও।

অনুষ্ঠান প্রাণবন্ত করবেন সঙ্গীত শিল্পী ক্যারি আন্ডারউড। গাইবেন আমেরিকা দ্য বিউটিফুল। মঞ্চ মাতাবেন লি গ্রিনউডও। এছাড়া, থাকছেন বিলি রে সাইরাস, জেসন আলডিন, গ্যাভিন ডিগ্রো, কিড রক ও ডিস্কো গ্রুপ দ্য ভিলেজ পিপল।

ট্রাম্পের পর সবচেয়ে গুরুত্বের দাবিদার বিদায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। অতিথি হিসেবে আসছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও ফার্স্ট লেডি লরা বুশ। তবে থাকছেন না ওবামা পত্নী। এছাড়াও যোগ দেবে ফেডারেল কর্মকর্তা ও ট্রাম্প ভক্তরা। একই অনুষ্ঠানে শপথ নেবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও।

Tags: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টশপথ
Previous Post

বিশ্বকাপ: টসে জিতেছে অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

Next Post
ভোটার আইডি কার্ড দেখাচ্ছেন একজন ব্যক্তি, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সাথে একশো পার করতে পারেনি বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT