চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার সাথে একশো পার করতে পারেনি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 পূর্বাহ্ন 20, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেপালকে ৫২ রানে গুটিয়ে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা ভালো হয়নি জুনিয়র টিম টাইগ্রেসের। আগে ব্যাটে নেমে কেবল ৯১ রানের পুঁজি পেয়েছে লাল-সবুজের দলটি।

মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে সোমবার সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান অজি অধিনায়ক লুসি হ্যামিল্টন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ৯১ রান করতে পারে। মালয়েশিয়ার বাংগিতে স্লো উইকেটে এই রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে রাখার লড়াই টাইগ্রেস বোলারদের।

অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। নেপালের বিপক্ষে রান পাওয়া অধিনায়ক সুমাইয়া আক্তার এবং সাদিয়া ইসলাম ব্যর্থ হন। সহ-অধিনায়ক আফিয়া আসিমা ইরার ব্যাটে লড়ার পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৩৪ বলে ২৯ রান করেন ইরা। সুমাইয়া সুবর্ণার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। আর কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি।

অজি স্পিনার টেগান উইলিয়ামস ১২ রানে নেন ২ উইকেট। ২টি করে উইকেট পান কাওয়েমহে ব্রে ও এলেনর লারোসা। একটি করে উইকেট নেন হাসরাত গিল ও ক্লোয়ে আইনসওয়ার্থ।

Tags: অনূর্ধ্ব-১৯অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপঅস্ট্রেলিয়াবাংলাদেশসুমাইয়া
Previous Post

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

Next Post

শপথ নিতে পরিবার নিয়ে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের সময় পরিবারের সঙ্গে ওয়াশিংটনে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিতে পরিবার নিয়ে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প

গাজা যুদ্ধবিরতি কার্যকর, বহু মৃত্যু ও ধ্বংসের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক মৃত্যু ও ধ্বংসের পর বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি কার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT