চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল থেকে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও নেশাজাত দ্রব্য উদ্ধার

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
8:59 পূর্বাহ্ন 17, আগস্ট 2024
in - সেমি লিড, কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A
হল থেকে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও নেশাজাত দ্রব্য উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলের ছাত্রলীগের নেতাকর্মীদের রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, মদের বোতল ও নেশাজাত দ্রব্য উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনীর ক্যাপ্টেন সোহানুর রহমান ও ইবি থানার এস আই মেহেদী হাসানের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য সমূহ হস্তান্তর করা হয়।

জানা যায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের নিয়ন্ত্রণ নেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাখা ছাত্রলীগের নেতাদের রুমের তালা ভেঙে ভেতরে অভিযান চালায়। এসময় বিভিন্ন রুম থেকে ১০ টি রামদা, ৫ টি চাপাতি, ৫০ পিস রড, ২টি হকিস্টিক, ১টি চাইনিজ কুড়াল, ২টি হ্যান্ড স্টিক, ২০০ গ্রাম পেট্রোল, ১টি দেশীয় অস্ত্র, ৬টি বুলেট ও ১টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এছাড়াও ২০টি মদের বোতল, ৯টি ইয়াবা স্টিক, প্রায় ৫০০ গ্রাম গান পাউডার, ২ বোতল ফেন্সিডিল এবং জন্ম নিরোধক দ্রব্য পাওয়া যায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করলে তারা এসে উদ্ধারকৃত দ্রব্যাদি নিয়ে যায়।

অস্ত্র উদ্ধারের ব্যাপারে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে এরকম অস্ত্র পাওয়া যাবে আমরা তা ভাবতেই পারিনি। যারা এই অস্ত্র নিয়ে এসেছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ভবিষ্যতে কেউ যেন ক্যাম্পাসে এরকম অপরাজনীতি করতে না পারে সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজর রাখার দাবী জানাই।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, সরকার পতনের পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড নেতাদের বিভিন্ন রুম থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে। প্রথম দফায় উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সমূহ আমরা সেনাবাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তাদের সাথে নিয়ে বাকী রুমগুলোতেও অভিযান চালানো হবে।

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Previous Post

ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

Next Post

স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪ সংশোধনীর খসড়া অনুমোদন

Next Post
বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রীয় সরকারী প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪ সংশোধনীর খসড়া অনুমোদন

প্রখ্যাত অভিনেতার ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ড্রাগ ওভারডোজে’ মৃত্যু 'ফ্রেন্ডস' তারকার, গ্রেপ্তার ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT