চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ড্রাগ ওভারডোজে’ মৃত্যু ‘ফ্রেন্ডস’ তারকার, গ্রেপ্তার ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 পূর্বাহ্ন 17, আগস্ট 2024
in বিনোদন
A A
প্রখ্যাত অভিনেতার ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সিটকম সিরিজ ‘ফ্রেন্ডস’খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি মারা গেছেন গত বছরের ২৮ অক্টোবর। সামনে এসেছিল তার মৃত্যুর কারণ নিয়ে নানা মত। পুলিশ জানিয়েছিল দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে তার। কিন্তু ১০ মাস পর জানা গেল, অতিরিক্ত মাদক প্রয়োগে মৃত্যু হয়েছিল অভিনেতার।

ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গিয়েছিল, কেটামাইন নামক ওষুধ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করার ফলে বাথটাবের পানিতে ডুবে মারা যান ম্যাথিউ পেরি। সম্প্রতি জানা গেছে, ওষুধটি অভিনেতাকে ইনজেক্ট করার পাশাপাশি মদের মধ্যেও মিশিয়ে দিয়েছিলেন তার সহকারী। সেই সহকারী সহ পেরির মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কেনেথ ইওয়ামাসা ও চিকিৎসকও আছেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ম্যাথিউ পেরিকে কেটামাইন ড্রাগ সরবরাহ করার জন্য এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনের সবাই একটি অপরাধমূলক নেটওয়ার্কের অংশ, যারা পেরিকে মাদক সরবরাহ করতেন।

ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক বলেন, ‘ম্যাথিউ পেরির মৃত্যুতে প্রত্যেক অভিযুক্ত যার যার মতো করে ভূমিকা রেখেছে। কেউ তাকে ভুল মাত্রায় কেটামাইন প্রেসক্রাইব করেছে, কেউ তার কাছে বিক্রি করেছে এবং কেউ তার শরীরে এটা ইনজেক্ট করেছে।’

পেরি দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন। দীর্ঘদিনের মাদকাসক্তি ও অবসাদ কাটাতে ম্যাথিউ কেটামাইন নামের ওই অ্যানাস্থেটিক ড্রাগের নিয়ন্ত্রিত ডোজের থেরাপি নিতেন চিকিৎসকের পরামর্শে। কিন্তু ময়নাতদন্তে তার শরীরে বিপুল পরিমাণ কেটামাইনের উপস্থিতি প্রথম সন্দেহ জাগায় তদন্তকারীদের। এর পরেই দীর্ঘ তদন্তে জানা যায়, নিয়মের বাইরে গিয়ে ওই ওষুধকে মাদক হিসেবে ম্যাথিউকে ব্যবহার করতে দিতেন অভিযুক্তরা।

১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’-এ প্রথম অভিনয় করার সুযোগ পান ম্যাথিউ পেরি। তবে তার অভিনয়ের জীবনে মাইলফলক ছিল ‘ফ্রেন্ডস’। সিরিজটি এতই জনপ্রিয়তা পায় যে, টানা ১০ বছর ধরে তা চলে। সবার কাছে ম্যাথিউ পরিচিত হয়ে ওঠেন তাঁর বিখ্যাত চরিত্র ‘চ্যান্ডলার বিং’ হিসেবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Tags: ফ্রেন্ডসম্যাথিউ পেরিলিড বিনোদন
Previous Post

স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪ সংশোধনীর খসড়া অনুমোদন

Next Post

স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন সাখাওয়াত

Next Post
সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন সাখাওয়াত

পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে, তার পাশে অন্যরা দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT