চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 18, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নৌবাহিনী কর্মকর্তাদের বৈঠক, সামুদ্রিক নিরাপত্তা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌ-শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও সুদৃঢ় করতে দেশীয় প্রযুক্তি ও সক্ষমতার বিকল্প নেই বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি।

আজ (১৮ মে) সোমবার বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পরিদর্শন শেষে তিনি সম্মিলিত প্রচেষ্টা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ভবিষ্যতে দেশের নৌ ও সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় দেশীয় নৌ-শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডকে একটি আধুনিক, কার্যকর ও অগ্রসর নৌ-শিল্প প্রতিষ্ঠানে পরিণত করতে জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, দেশীয় সম্পদ, দক্ষতা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড শুধু জাহাজ নির্মাণ ও মেরামতের প্রতিষ্ঠান নয়, এটি দেশের সামুদ্রিক সক্ষমতা ও আত্মনির্ভরশীলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

ড. শামছুল ইসলাম ডকইয়ার্ডের প্রতিটি কার্যক্রমে গুণগত মান, সময়নিষ্ঠতা, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টাকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফ করা হয়। এসময় জাহাজ নির্মাণ ও মেরামত সক্ষমতা, আধুনিক প্রযুক্তিগত সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে তাকে অবহিত করা হয়।

পরে তিনি ডকইয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ওয়ার্কশপ, উৎপাদন এলাকা এবং মেরামত কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি ডকইয়ার্ডে কর্মরত কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি জনবলের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন এবং দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান। পরিদর্শনকালে বাংলাদেশ নৌবাহিনী ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: প্রতিরক্ষা উপদেষ্টাসামুদ্রিক নিরাপত্তা
Previous Post

অ্যান্টিবায়োটিক কাজ না করায় হামে আক্রান্ত শিশুর জটিলতা বাড়ছে

Next Post

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

Next Post
আমীর খসরু বসার ঘরে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

নেইমার ব্রাজিলের জার্সিতে মাঠে, বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার চটেছেন, প্রতিবাদ করেছেন, উপায় খুঁজে পাননি, ফেডারেশনও চুপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT