চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু মৌসুমে সবাইকে সচেতন থাকতে ডিএনসিসি মেয়রের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 24, জুন 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডেঙ্গু সচেতনতায় চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‘বর্ষার মৌসুম শুরু হয়েছে। কখনো বৃষ্টি আবার কখনো রোদ। এটি এডিস মশার বংশ বিস্তারের উপযুক্ত সময় ও পরিবেশ। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের বাসা-বাড়িসহ আঙ্গিনার কোথাও পানি জমে থাকছে কিনা। যদি পানি জমে থাকে পাত্রটি উল্টে দিন। পরিত্যক্ত পাত্র কাজে না লাগলে ধবংস করে ফেলুন। কারণ এসব পাত্রেই এডিস মশা বংশ বিস্তার করে।

সোমবার (২৪ জুন, ২০২৪) রাজধানীর ভাষানটেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। চীনের সহায়তায় এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানচাও উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা.দীপু মনি।

ডিএনসিসি মেয়র বলেন, তিনদিন অন্তর অন্তর আমরা যদি বাসাবাড়ি পরিষ্কার করে জমে থাকা পানি ফেলে দিতে পারি তাহলে কোনোভাবেই ডেঙ্গুর প্রকোপ ঘটবে না।’

তিনি আরো বলেন, এবার ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগ থেকেই আমরা ব্যবস্থা নিয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারণা চালিয়েছি। সিটি কর্পোরেশনের মশক কর্মীরা নিয়মিত ওষুধ দিচ্ছে।

এ সময় তিনি বলেন, এত কিছুর পরও যদি কারো ব্যক্তিগত আঙ্গিনায় মশার লার্ভা পাওয়া যায় আমরা মামলা ও জরিমানা করছি। কারণ সবার আগে মানুষের জীবন।’

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, চীন নিয়মিতভাবেই এই শহরের মানুষের পাশে দাঁড়ায়। এর আগে তাদের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন এবং ঈদ সামগ্রী বিতরণ করেছি। এবারও তারা এগিয়ে এসেছে।
ধন্যবাদ জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, তাদের সহযোগিতায় ১৫শ শিক্ষার্থীকে আমরা এই শিক্ষা উপকরণ তুলে দেব।
এ সময় তিনি চীন সরকারের সহায়তায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার, স্থানীয় কাউন্সিলরসহ অনেকে।

Tags: এডিস মশাডেঙ্গুমেয়র মোঃ আতিকুল ইসলাম
Previous Post

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

Next Post

প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ: ওবায়দুল কাদের

জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, বাংলাদেশের রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুচিকিৎসা পাচ্ছেন বলেই খালেদা জিয়া এখন পর্যন্ত সুস্থ আছেন: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT