চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুচিকিৎসা পাচ্ছেন বলেই খালেদা জিয়া এখন পর্যন্ত সুস্থ আছেন: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 24, জুন 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, বাংলাদেশের রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে উন্নত চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকার বস্তুতে পরিণত করছেন বলে  মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দফতরে ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন,  বিএনপি নেত্রী খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেখানে সেই চিকিৎসা পাচ্ছেন বলেই  এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। আনিসুল হক বলেন, তার (খালেদা জিয়ার) যেসব অসুখ আছে, তার কয়েকটা সেরে ওঠার মতো না। এগুলোর চিকিৎসা করে কমিয়ে রাখতে হবে। সেটা করা হচ্ছে। তিনি আরো বলেন, রোববার বিকেল চারটার দিকে খালেদা জিয়ার শরীরে পেইসমেকার লাগানো হয়েছে। সেই পেইসমেকারে তিনি এখন যথেষ্ঠ সুস্থ আছেন বলে জানা গেছে । তাই বলা যায়, তিনি সেখানে সুচিকিৎসা পাচ্ছেন।

আনিসুল হক আরও বলেন, যখন আমাদের চিকিৎসকরা মনে করেছিলেন যে, দেশের বাইরে থেকে চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই আমার জন্য খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর করেছেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শোনেন, তাদের ভারসাম্য সঠিক আছে কিনা; সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেন। আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্ত আমি আশা করবো, তারা সত্য কথা বলবেন, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।’

Tags: আইনখালেদা জিয়াবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক
Previous Post

প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ: ওবায়দুল কাদের

Next Post

অনাহারে থাকা ২০ দেশের শিশুদের তালিকায় বাংলাদেশের নাম

Next Post
দরিদ্র শিশুদের অনাহারে থাকা অবস্থার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনাহারে থাকা ২০ দেশের শিশুদের তালিকায় বাংলাদেশের নাম

মাসুদুজ্জামান আবৃত্তি করছেন 'সাতরঙ্গ দুপুরের কাব্য' অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসুদুজ্জামানের আবৃত্তি সন্ধ্যা ‘সাতরঙ্গ দুপুরের কাব্য’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT