চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্সিলর হত্যা মামলায় কৃষক লীগের নেতাসহ গ্রেপ্তার ৫

আশরাফুল ইসলাম রন্জু by আশরাফুল ইসলাম রন্জু
3:27 অপরাহ্ন 24, এপ্রিল 2023
in অপরাধ, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের প্রেস ব্রিফিং, কাউন্সিলর হত্যা মামলার তদন্তের অগ্রগতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যা মামলার আসামী জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও একই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক টুটুল, তার সহযোগী মাসুদ রানা, ইব্রাহিম, মো. শামীম রেজা, মিলন হোসেন, মো. রুনু, রোকনুজ্জামান, রনি ও মেরাজ খোনা।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব বলেন, জেম হত্যার পর থেকে এজহারভুক্ত আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার তাদের একটি দূরবর্তী জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তবে কোথা থেকে তাদের গ্রেপ্তার করেছে এবিষয়ে পুলিশ সুপার কোন তথ্য দেননি।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের আজ যেকোন সময়ের মধ্যে আদালতে সোপর্দ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড আবেদন মঞ্জুর হলে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে জেম হত্যার রহস্য উদঘাটন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধপরিকর বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টার দিকে খায়রুল আলম জেম শহরের উদয়ন মোড়ের একটি হোটেল থেকে ইফতারি কিনে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর শনিবার রাতে নিহত সাবেক কাউন্সিলর জেমের ভাই মনিরুল ইসলাম সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

Tags: কাউন্সিলর হত্যাকৃষক লীগচাপাইনবাবগঞ্জ
Previous Post

ভোগান্তিমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছি: কাদের

Next Post

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ‘আইবি ৭১’, প্রকাশ্যে ট্রেলার

Next Post
অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় দৃশ্য, বিমানে ও অফিসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে 'আইবি ৭১', প্রকাশ্যে ট্রেলার

ব্রাহ্মণবাড়িয়ায় জাবি শিক্ষার্থীদের ঈদ আনন্দ ভ্রমণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় জাবি শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা ও আনন্দ ভ্রমণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT