বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিভিন্ন জেলায় মিছিল, বিক্ষোভ ও পুলিশের সাথে নেতা-কর্মীদের বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ বিএনপি-জামায়াতের বেশকিছু নেতাকর্মী আহত হয়েছে। আটক করা হয়েছে অনেককে।







