চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু-বুবলীর বাগযুদ্ধ, ডিপজলের টোটকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 29, অক্টোবর 2023
in বিনোদন
A A
অপু, বুবলী ও ডিপজল একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত জীবনের ঝুটঝামেলা কাটিয়ে একের পর এক ছবির শুটিং করে যাচ্ছেন শাকিব খান। বর্তমানে তিনি বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র শুটিংয়ে ইন্ডিয়ার বেনারসে অবস্থান করছেন।

শাকিব পিছনে না ফিরলেও দুই প্রাক্তন অপু বিশ্বাস ও শবনম বুবলী এখনও অতীত নিয়ে নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়িতে লিপ্ত!

গণমাধ্যম কিংবা ফেসবুকে তাদের একে অন্যের বিরুদ্ধে এই মন্তব্য চালাচালিকে ‘নোংরা নাটক’ বলে উল্লেখ করলেন প্রযোজক অভিনেতা ডিপজল।

অপু-বুবলীর উদ্দেশ্যে ডিপজল বলেন, তাদের উচিত এসব নোংরা নাটক বন্ধ করা। এতে করে ফিল্মের মান সম্মান নষ্ট হচ্ছে। মুসলমান হিসেবে শাকিব দুটো বিয়ে কেন, চারটে বিয়ে করতে পারে। তার সেই সামর্থ আছে। আমাদের ধর্মে এটা বৈধ। কিন্তু এটা নিয়ে এতো কথা এতো নাটক কেন উঠছে?

সম্প্রতি একটি টিভি চ্যানেলে বুবলীর প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস জানান, তিনি বুবলীকে ঘৃণা করেন। অপুর এমন মন্তব্যের প্রেক্ষিতে তেলে বেগুনে জ্বলে ওঠেন বুবলী! ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়? এমন একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাট্যাস দিয়ে আরও সমালোচনার জন্ম দিয়েছেন।

অপু-বুবলীর এমন পাল্টাপাল্টি মন্তব্যের পর দুজনকেই ট্রল করছে নেটিজেনরা! তাদের অনুসারীরা বলছেন, কাজে মনোযোগী না হয়ে ব্যক্তিগত জীবন বারবার সামনে এনে তারা সমালোচনার জন্ম দিচ্ছেন। ব্যক্তিগত জীবন তারা বারবার যেভাবে প্রকাশ্যে আনেন, তাদের কাজগুলো নিয়ে সেই তুলনায় কোনো আলোচনাই হয় না!

এ প্রসঙ্গে ডিপজল বলেন, তাদের এসব কথাবার্তা কেউ ভালো চোখে দেখছে না। এসব আমাদের ফিল্ম জগতকে অনেক নিচে নামাচ্ছে। টিভির সামনে এসে এসব কথা বলা ঠিক না। তোমাদের যদি সমস্যা থাকে তোমরা ম্যাসেজের মাধ্যমে কথা বলে ঠিক করো। কিন্তু তাদের কেউ কিছু বললেই সেটা নিউজে উঠে আসছে। এসব বন্ধ করে নিজেদের মান ইজ্জতের দিকে তাকিয়ে তারা যদি ফিল্মে কাজ করে তাহলে ভালো কিছু করতে পারে।

ডিপজল প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে প্রথম পরিচিতি পান অপু বিশ্বাস। ডিপজল বলেন, অপুকে ফিল্মে আমি এনেছি। পারলে তুমি তোমার মুখটা সেলাই দিয়ে বন্ধ রাখো। যেখানে আছো সেখানে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকো। বুবলী তোমার যে কথাবার্তা এগুলো বন্ধ করলে ভালো হবে। বুবলীকেও বলবো, তুমিও আর কিছু বইলো না। টিভিতে এসে কান্নাকাটি এসব খুব খারাপ। তোমাদের এসব মানুষ ভালো বলছে না। আমরা যা ফিল্মে মানুষদের অভিনয় করে দেখাই তোমরা সেগুলো বাস্তবে দেখাচ্ছো। তোমরা আর্টিস্ট, নিজেদের লুকিয়ে রাখো, দেখবা পাবলিক ইজ্জত দিবে।

Tags: অপু বিশ্বাসডিপজলবুবলীলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক সিফায়েত মারা গেছেন

Next Post

জেলায় জেলায় বিএনপির হরতাল, বিক্ষোভ-সংঘর্ষ

Next Post
বিএনপির হরতাল চলাকালে জেলায় বিক্ষোভ ও সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলায় জেলায় বিএনপির হরতাল, বিক্ষোভ-সংঘর্ষ

মির্জা ফখরুলের স্ত্রী তার মুক্তির জন্য দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলকে আটকের বিস্তারিত জানালেন তার স্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT