চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের ৯টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
5:04 অপরাহ্ন 20, মে 2024
in অর্থনীতি, জনপদ, বরিশাল
A A
বরিশালে বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বরিশালের ৯টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে এ বছরের বই পড়া কার্যক্রম।

আজ সোমবার ২০ মে সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে স্কুলগুলোর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজনে বক্তারা জানান, ছাত্র-ছাত্রীদের পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আরও প্রসারিত করতে গত এক দশক ধরে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এর আওতায় দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লক্ষেরও বেশি বই দেয়া হয়েছে যার মাধ্যমে ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে।

চলতি বছর এ কার্যক্রমে যুক্ত হওয়া বইয়ের সংখ্যা ৩৯ হাজার ৮৬০। এর আগে, স্কুলগুলোর প্রায় ৪৫০ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪০ জন কুইজ বিজয়ীকে পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

Tags: বই বিতরণবরিশালবিকাশবিশ্বসাহিত্য কেন্দ্রস্কুল
Previous Post

৫ জুন বাজেট অধিবেশন

Next Post

বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে: মাশরাফী

Next Post
বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে: মাশরাফী

জুয়েলের গায়কীতে আফ্রিকান শিল্পীরা মুগ্ধ, বাংলাদেশি সংগীতপ্রেমীরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়েলের গায়কীতে আফ্রিকান শিল্পীরাও মুগ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT