চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে: মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 20, মে 2024
in অন্যান্য খেলা, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, জুনে শুরু টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত হতে চলা ‘বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি’ টুর্নামেন্টের চতুর্থ আসরপূর্ব সংবাদ সম্মেলনে এসে সোমবার এ কথা বলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে চলা আসরে বাংলাদেশ কেমন করবে এমন প্রশ্নে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফী বললেন, ‘বাংলাদেশের বিষয় নিয়ে আমি এখন মন্তব্য করতে চাই না। তবে দল ভালো করবে।’

কাবাডির ব্র্যান্ড ভ্যালু বাড়াতে মাশরাফী কি করবে? বললেন, ‘ব্র্যান্ড ভ্যালু বাড়ানো কঠিন। এটা একদিনের কাজও না। কাবাডির আগেও একটি আসরের থাকে যুক্ত ছিলাম, এবারও আছি। এটা বাংলাদেশের জাতীয় খেলা। সুতরাং থাকতে পেরে নিজের কাছে ভালো লাগছে। এর বেশিকিছু আমার ধারণার মধ্যেও নেই। যখন জড়িত থাকার সুযোগ থাকবে, অবশ্যই আমি চেষ্টা করব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ এবং সহ-সভাপতি হাফিজুর রহমান খান।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে মহাদেশীয় পর্যায়ে সম্প্রসারণ করতে এবারও এশিয়ার বাইরে ইউরোপ-আফ্রিকা মহাদেশের একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১২টি দল অংশ নিচ্ছে। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে ২৬মে থেকে কোর্টে খেলা গড়াবে।

দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে। তারপর ফাইনাল। শিরোপার মঞ্চ দিয়ে ৩ জুন টুর্নামেন্ট শেষ হবে।

ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান, সাউথ কোরিয়া, মধ্যপ্রাচ্যের ইরাক, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সাউথ এশিয়ার নেপাল, শ্রীলঙ্কা আর স্বাগতিক বাংলাদেশ অংশ দিচ্ছে টুর্নামেন্টে।

শুরুর আসর থেকে অপরাজিত হ্যাটট্রিক শিরোপাধারী বাংলাদেশ খেতাব ধরে রাখতে লড়বে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।

Tags: উগান্ডাজাপানপোল্যান্ডবঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টবাংলাদেশমাশরাফীলিড স্পোর্টস
Previous Post

বরিশালের ৯টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে

Next Post

জুয়েলের গায়কীতে আফ্রিকান শিল্পীরাও মুগ্ধ

Next Post
জুয়েলের গায়কীতে আফ্রিকান শিল্পীরা মুগ্ধ, বাংলাদেশি সংগীতপ্রেমীরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়েলের গায়কীতে আফ্রিকান শিল্পীরাও মুগ্ধ

বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবিকা নিশ্চিত না করে অটোরিকশা তুলে দেওয়া যৌক্তিক হয়নি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT