চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 22, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাহাড়ে পড়ে তিনজনের মৃত্যু, পরিবারের সদস্যরা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের মহারাষ্ট্রে আইফোনের কিস্তির টাকা পরিশোধ নিয়ে পারিবারিক বিরোধের জেরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ১৮ বছর বয়সী কুনাল নামে এক কিশোর ও তার বাবা মুরলিধর চাঁদগুড়ে পাহাড় থেকে পড়ে মারা গেছেন। পরে কুনালের মা সংগীতাও পাহাড় থেকে লাফ দেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর পুলিশ জানিয়েছে, আইফোন কেনার পর কিস্তির টাকা পরিশোধ করতে পরিবারের কাছে অর্থ চাইছিল কুনাল। এ নিয়ে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে তিসগাঁও এলাকার একটি পাহাড়ে উঠে যায় সে।

পুলিশ জানিয়েছে, প্রায় সকাল ১০টার দিকে কুনাল পাহাড়ে ওঠে। খবর পেয়ে তার বাবা-মা এবং স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে তাকে নিচে নেমে আসার জন্য বোঝাতে থাকেন।

তিসগাঁও গ্রামের সাবেক সরপঞ্চ সঞ্জয় যাদবও তাকে বোঝানোর চেষ্টা করেন। স্থানীয়রা কুনালকে তার মায়ের কথা ভাবতে এবং ভবিষ্যতের কথা মনে করে এমন সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেন। কেউ কেউ তাকে আইফোন ১৫ প্রো কিনে দেওয়ার কথাও বলেন।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কুনালকে বলেন, তোমার মায়ের জন্য বেঁচে থাকো। জবাবে কুনাল বলে, না, আমাকে মরতেই হবে। এটাই একমাত্র পথ।

প্রায় তিন ঘণ্টা ধরে তাকে বোঝানোর চেষ্টা করা হলেও কুনাল পাহাড়ের কিনারা থেকে সরে আসতে রাজি হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুর ১টার দিকে কুনালের বাবা মুরলিধর তার কাছে পৌঁছে তাকে কিনারা থেকে সরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে দুজনের ভারসাম্য নষ্ট হয়ে তারা নিচের খাদে পড়ে যান। স্বামী ও ছেলেকে পড়ে যেতে দেখে কিছুক্ষণ পর কুনালের মা সংগীতাও পাহাড় থেকে লাফ দেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, কুনাল সম্প্রতি একটি আইফোন কিনেছিল। ফোনটির কিস্তি পরিশোধের জন্য সে পরিবারের কাছে টাকা চাইছিল। সর্বশেষ কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবার সঙ্গে তার তীব্র কথা কাটাকাটি হয়।

এরপর ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে তিসগাঁও এলাকার পাহাড়ে উঠে যায় কুনাল। ঘটনাস্থলটি ওয়ালুজ এমআইডিসি থানার আওতাধীন।

ঘটনার সময় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে সেখানে নিরাপত্তাজাল স্থাপন করা সম্ভব হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।

ঘটনার সময় পাহাড়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় ছিল। কুনালকে বোঝানোর চেষ্টার কিছু অংশ ভিডিওতে ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। পারিবারিক বিরোধের বিস্তারিত কারণ এবং কুনাল আগে থেকে মানসিক সংকটে ছিল কি না, সে বিষয়ে তদন্ত এখনো চলছে।

Tags: পাহাড়ভারতমহারাষ্ট্র
Previous Post

সালমান শাহ্‌র জন্য উন্মাদ এক প্রজন্মের গল্প ‘লাভ ৯৬’!

Next Post

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

Next Post
একজন ব্যক্তির হাতে মার্কিন ডলার ব্যাংকনোটের গুচ্ছ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

অর্জুন রামপাল ও তার স্ত্রী সানগ্লাসে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকে বিয়ে করলেন অর্জুন রামপাল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT