চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদান বিষয়ক আলোচনা সভা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:55 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত না হয়েও পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। এ উপলক্ষ্যে কানাডার ক্যালগেরি’র বাংলাদেশ সেন্টারে “পোস্টাল ব্যালটে নতুন দিগন্ত, প্রবাসীদের ইতিবাচক বার্তা” শীর্ষক এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল “প্রবাস বাংলা ভয়েস” এর আয়োজনে প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান।

আলোচনায় উপস্থিত ছিলেন ড. মো. আব্দুল বাতেন, ইকবাল রহমান, আলমগীর দারাইন, মো. রশিদ রিপন, আসিফ হোসেন, মেহেদী হাসান রনি, সুলতান তাইপুর, সুবর্না খন্দকার, রেহানা বেগম, মোহাম্মদ নাইম আহমেদ, ড. দেলোয়ার হোসেন, সোহেল মাহবুবুল করিম, একতা দারাইন করিম, আশিক হক এবং জাভেদ ইকবালসহ অন্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সূচিত হতে যাচ্ছে এক নতুন মাইলফলক। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা উচ্ছসিত।

নির্বাচন কমিশনের এই যুগান্তকারী সিদ্ধান্তের প্রশংসা করে প্রবাসীরা বলেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এতদিন রেমিট্যান্স প্রেরণ করে আর্থিক খাতকে শক্তিশালী করেছি, এবার ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, ফলে দেশে আমাদের অংশীদারিত্ব বাড়বে বলে আমরা মনে করি।

তারা বলেন, পোস্টাল ভোটিং কার্যকরভাবে বাস্তবায়িত হলে গণতান্ত্রিক অংশগ্রহণে ও নতুন অধ্যায়ের সূচনা হবে।

Tags: কানাডাপোস্টাল ব্যালট
Previous Post

মনোনয়নপত্র যাচাইয়ে ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে

Next Post

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ

Next Post

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ

মুক্তি পেলো ‘রঙবাজার’ এর ট্রেলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT