চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in - সেমি লিড, আদালত
A A

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন আদালত।

আজ (১২ জানুয়ারি) সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এর মাধ্যমে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুতর।

তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। অভিযোগে উল্লেখ করা হয়, তাদের ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। সে সময় নির্যাতন বন্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

প্রসিকিউশন আরও জানায়, আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান ও আনিসুল সরাসরি যুক্ত ছিলেন। এর অংশ হিসেবে ১৯ জুলাই তাদের মধ্যে একটি ফোনালাপ হয়, যেখানে আন্দোলনকারীদের ‘শেষ করে’ দেওয়ার কথা শোনা যায়। কারফিউ চলাকালে এই বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে শুনানিতে আদালতকে জানায় প্রসিকিউশন। পাশাপাশি ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনা আড়াল করার বিষয়েও তারা আলোচনা করেছিলেন বলে অভিযোগ আনা হয়।

গত ২২ ডিসেম্বর শুনানির সময় ওই ফোনালাপের অডিও রেকর্ডসহ সব অভিযোগ ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান তিনি। অন্যদিকে, আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ বা উসকানি দেওয়ার কোনো প্রমাণ রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি।

জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী গত ৬ জানুয়ারি সালমান ও আনিসুলের অব্যাহতি চেয়ে আবেদন করেন এবং শুনানিতে তাদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন না করার পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানিকালে প্রসিকিউশনের উপস্থাপিত ফোনালাপটি সালমান ও আনিসুলের নয় বলেও দাবি করেন আসামিপক্ষ। এজন্য বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে ভয়েস রেকর্ড পরীক্ষার আবেদন করা হলে ট্রাইব্যুনাল গত ৪ জানুয়ারি সেই আবেদন খারিজ করে দেন।

এর আগে গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলাটির অভিযোগ আমলে নেন এবং একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

Tags: আনিসুল হকআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসালমান এফ রহমান
Previous Post

কানাডায় পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদান বিষয়ক আলোচনা সভা

Next Post

মুক্তি পেলো ‘রঙবাজার’ এর ট্রেলার

Next Post

মুক্তি পেলো ‘রঙবাজার’ এর ট্রেলার

প্রতিটি ভোটকেন্দ্রে আনসার-ভিডিপির ১৩ জন সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT