চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 27, আগস্ট 2026
in - সেমি লিড, আদালত
A A
দীপু মনি জামিন আবেদন ফেরত চাইলেন, তৌফিক ইলাহী জামিনে রাজি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলায় জামিনের আবেদন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী। তবে স্বামীর মৃত্যুর পর নিজের জামিনের আবেদনটি ফেরত চেয়েছেন দীপু মনি। অন্যদিকে, প্রয়োজনে নিজ বাসায় অন্তরীণ থাকার শর্তেও জামিন চেয়েছেন তৌফিক ইলাহী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুনানির একপর্যায়ে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বক্তব্য দেন দীপু মনি ও তৌফিক ইলাহী চৌধুরী।

দীপু মনি জানান, অসুস্থ স্বামীর পাশে থাকার জন্য জামিনের আবেদন করেছিলেন। কিন্তু এরই মধ্যে তার স্বামী মারা গেছেন। ফলে আগের জামিনের আবেদনটির আর প্রয়োজন নেই। তাই আবেদনটি ফেরত নেওয়ার কথা জানান তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে তৌফিক ইলাহী চৌধুরী ‘যেকোনো শর্তে’ জামিনের আবেদন করেন। প্রয়োজনে নিজ বাসায় অন্তরীণ থাকার শর্তেও তাকে জামিন দেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান তিনি। এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান সাবেক এই জ্বালানি উপদেষ্টা।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেনি প্রসিকিউশন। মামলার কয়েকজন আসামি বয়োজ্যেষ্ঠ, কেউ বীর মুক্তিযোদ্ধা এবং কেউ গুরুতর অসুস্থ। মানবিক দিক বিবেচনায় তাদের জামিন দেওয়ার আবেদন জানান আইনজীবীরা।

এর জবাবে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন কারণে মামলার কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।

শুনানি শেষে মামলার পরবর্তী তারিখ আগামী ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-১।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা এ মামলায় শেখ হাসিনাসহ মোট ৪৫ জন আসামি ছিলেন। আসামিদের কয়েকজনের বিরুদ্ধে পৃথক মামলায় বিচার কার্যক্রম চলমান থাকায় তাদের নাম এই মামলা থেকে বাদ দেওয়ার আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন।

এদিকে ২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করার অভিযোগে দায়ের করা মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। মামলাটির শুনানি শেষে তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।

Tags: ট্রাইব্যুনালদীপু মনি
Previous Post

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

Next Post

Noora Health and Channel i partner to promote family caregiver education

Next Post
নূরা হেলথ ও চ্যানেল আই পার্টনারশিপের ছবি, পরিবারের যত্নশীলদের জন্য প্রশিক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

Noora Health and Channel i partner to promote family caregiver education

বাংলাদেশি সংবাদদাতা সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT