চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে প্রেমে পড়েছেন সামান্থা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 12, অক্টোবর 2022
in বিনোদন
A A
সামান্থা হাস্যোজ্জ্বল মুখে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রেম ও বিয়েকে কেন্দ্র করে। সেই গুঞ্জনেই এবার ইতিবাচক ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

সপ্তাহখানেক আগেই সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎই বিরতি নিয়েছিলেন সামান্থা। যদিও কারণ অজানা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফিরেই এক অদ্ভুত পোস্ট করলেন অভিনেত্রী, যা নিয়েই জলঘোলা করা শুরু করেছে তার অনুরাগীরা।

কামব্যাক পোস্টে একটি ছবি শেয়ার করেছেন সামান্থা। যেখানে দেখা যাচ্ছে কালো টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন তিনি। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। আসলে এই ছবির মূল ফোকাসই হল টি-শার্টে থাকা কোটেশন। যেখানে লেখা আছে, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। বাংলা করলে দাঁড়ায় ‘তোমায় কখনোই একলা চলতে হবে না।’

এখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি মনের মানুষ খুঁজে পেয়েছেন সামান্থা! যদিও ‘কফি উইথ করণ’ এর ৭ নম্বর সিজনে অক্ষয় কুমারের সঙ্গে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, ভালোবাসার জন্য তিনি এখন মোটেও প্রস্তুত নন, হৃদয়ের দরজা এখন তার বন্ধই। আবার মাঝে খবর রটেছিল সদগুরু নাকি বদলে ফেলেছেন সামান্থার ভাবনাচিন্তা। তাকে প্রস্তুত করেছেন দ্বিতীয় বিয়ের জন্য। এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গড়ায়।

সূত্র: জি নিউজ

Tags: দক্ষিনী অভিনেত্রীনাগা চৈতন্যপ্রেমবিচ্ছেদবিয়েসামান্থা রুথ প্রভু
Previous Post

ইউ‌পি নির্বাচনে দেশীয় অস্ত্রের মহড়া, আহত ৫

Next Post

মুগ্ধ করলেন কারিশমা!

Next Post
কারিশমা মুগ্ধকর পোশাকে, ক্যাফে পরিবেশে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুগ্ধ করলেন কারিশমা!

ডি মারিয়া মাঠে অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসকের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেঁদে মাঠ ছাড়লেন ডি মারিয়া, অনিশ্চিত বিশ্বকাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT