চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেঁদে মাঠ ছাড়লেন ডি মারিয়া, অনিশ্চিত বিশ্বকাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 12, অক্টোবর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ডি মারিয়া মাঠে অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসকের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি ও পাওলো দিবালার পর চোটে পড়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। পেশির ইনজুরিতে তার কাতার বিশ্বকাপে খেলা নিয়েও জেগেছে শঙ্কা।

বিশ্বকাপ শুরুর একমাসের কিছু বেশি সময় বাকি। এমন মুহূর্তে একের পর এক চোটের ধাক্কা আর্জেন্টিনা দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাক্কাবি হাইফার কাছে ২-০ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে জুভেন্টাস। ম্যাচের ২৪ মিনিটে পেশিতে আঘাত পেয়ে জুভ তারকা ডি মারিয়া চোট নিয়ে কেঁদে মাঠ ছাড়েন। এমন দৃশ্য আর্জেন্টিনার সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

৩৪ বর্ষী ফুটবলার মাঠ ছেড়ে বেঞ্চের দিকে ফিরে যান দুঃখ ভারাক্রান্ত হয়ে, মাথা নাড়তে থাকেন। তার মাথা নাড়ানো দেখেই বোঝা যাচ্ছিল, চোট কতটা গুরুতর।

পায়ের পেশির ইনজুরিতে আগেই আর্জেন্টিনার সমর্থকদের দুশ্চিন্তার সূচনা করেছেন লিওনেল মেসি। বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে তিনি খেলতে পারেননি। পরে সিরি আ’র ম্যাচে লেচ্চের বিপক্ষে বাঁ-পায়ের ঊরুর গুরুতর চোটে পড়ে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়েছে পাওলো দিবালার। এবার চোটের মিছিলে যোগ দিলেন ডি মারিয়া।

সোমবার দিবালার ডাক্তারি পরীক্ষা করানো হবে। এরপর জানা যাবে তার বিশ্বকাপ ভবিষ্যৎ। ডি মারিয়া পর্যবেক্ষণে আছেন। মেসি এ সপ্তাহেই মাঠে ফিরছেন বলে জানিয়েছে পিএসজি।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসডি মারিয়ালিড স্পোর্টস
Previous Post

মুগ্ধ করলেন কারিশমা!

Next Post

বিশ্বকাপে প্রিটোরিয়াসের বদলি জানসেন

Next Post
প্রিটোরিয়াসের বদলি জানসেনের বল ছুঁয়ে যাওয়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে প্রিটোরিয়াসের বদলি জানসেন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আসছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT