চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শৈশবের ক্লাবে ফিরেই ডি মারিয়ার গোল, মাঠ ছেড়েছেন স্ট্রেচারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 13, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ডি মারিয়া মাঠে উদযাপন করছেন, স্ট্রেচারে মাঠ ছাড়েননি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বহু সাফল্যের ইতিহাসের সাথে জড়িয়ে আসছে ডি মারিয়ার নাম। ২০০৫ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন ঘরের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে। পরে ইউরোপিয়ান অনেক বড় ক্লাবে খেলেছেন, সাফল্যেরও কমতি ছিল না। ১৮ বছর পর আবারও শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছেন ৩৭ বর্ষী ডি মারিয়া। ঘরের মাঠে প্রথম ম্যাচে নেমে পেয়েছেন গোলও। তবে চোট নিয়ে স্ট্রেচারে ছাড়তে হয়েছে মাঠ।

শনিবার রাতে ঘরের মাঠে গোডোই ক্রুজের বিপক্ষে লড়ে ডি মারিয়ার দল। খেলা শেষ হয় ১-১ সমতায়। ঘরের মাঠ হওয়ায় বাড়তি সমর্থন ছিল রোজারিওর দিকে। ডি মারিয়াকে স্বাগত জানাতে কমতি রাখে নাই ক্লাবটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মাঠে জমকালো স্বাগত জানিয়েছে তারা। লিখেছে, ‘আমাদের ইতিহাস লেখা এখনো অনেক বাকি। ঘরে তোমায় স্বাগতম।’

মাঠে নেমেই গোল পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি থেকে রোজারিওর হয়ে মৌসুমে প্রথম গোলটি করেন। খানিক পর, ম্যাচের ৮৯ মিনিটে গোডোই ক্রুজের এক খেলোয়াড়ের সাথে সংঘর্ষে চোট পান ডি মারিয়া। চোটে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। পরে ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের এক গোল হজম করে রোজারিও খেলা শেষ করে ১-১ সমতায়।

Tags: গোলচোটডি মারিয়ালিড স্পোর্টস
Previous Post

এশিয়ান পেইন্টস ‘কালার নেক্সট-২০২৫’: জমকালো আয়োজনে ‘কালার অব দ্য ইয়ার’ উদ্বোধন

Next Post

যুক্তরাষ্ট্র আবার সামরিক সরবরাহ শুরু করেছে: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

Next Post
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র আবার সামরিক সরবরাহ শুরু করেছে: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

নরসিংদীতে ট্রাকচাপায় একজন ব্যবসায়ী নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT