চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান পেইন্টস ‘কালার নেক্সট-২০২৫’: জমকালো আয়োজনে ‘কালার অব দ্য ইয়ার’ উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 13, জুলাই 2025
in কর্পোরেট নিউজ
A A
এশিয়ান পেইন্টসের কালার অব দ্য ইয়ার ২০২৫ ঘোষণা অনুষ্ঠানে তিনজন ব্যক্তি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার অন্যতম বৃহৎ পেইন্ট প্রস্তুতকারক কোম্পানি, ‘এশিয়ান পেইন্টস’ বিশ্বের বিভিন্ন সৃজনশীল ব্যক্তিদের সাথে যৌথভাবে বিশদ গবেষণার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ২০২৫ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে। এই বিশেষ আয়োজনটি ১২ জুলাই, র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের শীর্ষস্থানীয় ডিজাইন, স্থাপত্য ও সৃজনশীল চিন্তাধারার ব্যক্তিত্বরা একত্রিত হয়েছিলেন।

রোববার (১৩ জুলাই) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মি. জোসেফ ইপেন, রিজিওনাল হেড (সাউথ এশিয়া অ্যান্ড সাউথ প্যাসিফিক আইল্যান্ডস) মি. বুদ্ধাদিত্য মুখার্জি এবং এশিয়ান পেইন্টস-এর অন্যান্য ঊর্ধ্বতন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইনার এবং সৃজনশীল ব্যক্তিত্বসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রতি বছর, এশিয়ান পেইন্টস বিভিন্ন সৃজনশীল শাখার বিশেষজ্ঞ স্থপতি, শিল্পী, ইন্টেরিয়র ডিজাইনার এবং মিডিয়া, সমাজবিজ্ঞান ও ফ্যাশনের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘কালারনেক্সট’ তৈরি করে। এটি একটি বিস্তৃত রিপোর্ট, যা বিশ্বজুড়ে রঙ, উপকরণ, টেক্সচার ফিনিশ এবং ট্রেন্ডের ডিজাইন দিকনির্দেশনা তুলে ধরে। ২০০৩ সাল থেকে এশিয়ান পেইন্টস রঙ ও উপকরণের সমন্বয়ে গবেষণা করে আসছে, যেন উদীয়মান ডিজাইন নিয়ে ধারনা দেওয়া যায়। সময়ের সাথে সাথে ‘কালারনেক্সট’ এশিয়ার অন্যতম এবং অনন্য রঙ ও উপকরণের নির্দেশিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এশিয়ান পেইন্টস বাংলাদেশের একমাত্র হোম ডেকোর কোম্পানি যারা এত গভীর ও সূক্ষ্মভাবে ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।

ইভেন্টে এ বছরের ‘কালার অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয় ‘কার্ডিনাল’। এটি অন্তরের গভীর শান্তি ও সাম্যবোধকে প্রতিফলিত করে। মানুষের আত্মঅনুসন্ধানের মুহূর্তকে ধারণ করে এবং ভেতরের সত্তার সাথে নতুন করে মানুষের পরিচয় করিয়ে দেয়। আত্মপরিচয় ও আত্মচিন্তার প্রয়োজন থেকে অনুপ্রাণিত, কার্ডিনাল সবকিছুতে আনে কোমলতা, পরিশীলন, এবং আবেগের এক স্থির অনুভূতি।

এই ইভেন্টে এ বছরের তিনটি ট্রেন্ড দিকনির্দেশনাও তুলে ধরা হয়-

ব্যাড টেস্ট উজ্জ্বলতা, জাঁকজমকপূর্ণতা এবং প্রচলিত নিয়ম ভাঙার সৌন্দর্যকে উদযাপন করে।ফিল মোর একটি গভীরভাবে সংবেদনশীল ট্রেন্ড, যা স্পর্শ, টেক্সচার এবং আবেগঘন ডিজাইন অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয়।সল্ট একধরনের মিনিমালিস্টিক কিন্তু অনন্য এক ধরনের ট্রেন্ড, যা প্রকৃতির বিশুদ্ধতা, স্থায়িত্ব এবং সরলতা থেকে অনুপ্রাণিত।

এই উৎসবময় ইভেন্টে এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী, জোসেফ ইপেন বলেন, “বর্ণিল, মুগ্ধকর ও সংস্কৃতির সঙ্গে মানানসই রঙগুলো নিয়ে গ্রাহক ও ভোক্তাদের মাঝে আগ্রহ রয়েছে। এশিয়ান পেইন্টস প্রতিনিয়ত গ্লোবাল ট্রেন্ড এবং সেগুলোর লোকাল সম্পৃক্ততা বিশ্লেষণ করে, যা ভোক্তাদের সামগ্রিক চাহিদার প্রতিফলন ঘটায় ও ডিজাইনকে অনুপ্রাণিত করে। এই রিপোর্টে চলতি ‘ট্রেন্ড’গুলো সামনে নিয়ে আসতে স্বনামধন্য বিশেষজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ-বান্ধব, কার্যকর, নান্দনিক রঙ ও টেক্সচার তৈরির মাধ্যমে অভিনবত্বকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যা সাধারণ মানুষের লাইফস্টাইলকে আরো সমৃদ্ধ করবে।”

এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের রিজিওনাল হেড, বুদ্ধাদিত্যা মুখার্জি বলেন, “কালারনেক্সট আমাদের দেখার জানালা খুলে দেয় যাতে করে আমরা বুঝতে পারি মানুষকে কোন জিনিসগুলো ছুঁয়ে যায়। ‘কার্ডিনাল’ আমাদের সময়ের অনুভূতির কথা বলে, আর এই কথাটা বাংলাদেশে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।“

এই আয়োজনের মাধ্যমে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করল যে তারা ট্রেন্ডসেটিং ডেকর ভাবনার পথপ্রদর্শক এবং তাদের ভবিষ্যতমুখী আইডিয়াগুলো পেশাদার আর হোম-ওনারদের অনুপ্রাণিত করছে যেন তারা নিজেদের মত করে ভাবপূর্ণ, আবেগময় আর সংস্কৃতিসম্মত মানানসই লিভিং স্পেস তৈরি করতে পারে।

Previous Post

আওয়ামী লীগের প্রতীক স্থগিত রাখার দাবি এনসিপি’র

Next Post

শৈশবের ক্লাবে ফিরেই ডি মারিয়ার গোল, মাঠ ছেড়েছেন স্ট্রেচারে

Next Post
ডি মারিয়া মাঠে উদযাপন করছেন, স্ট্রেচারে মাঠ ছাড়েননি. Channel i News - চ্যানেল আই নিউজ

শৈশবের ক্লাবে ফিরেই ডি মারিয়ার গোল, মাঠ ছেড়েছেন স্ট্রেচারে

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র আবার সামরিক সরবরাহ শুরু করেছে: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT