চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধুরন্ধর’ দিয়ে বক্স অফিসে যেসব রেকর্ড ভাঙলেন রণবীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
অগ্নিকাণ্ডের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, ধূসর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত নতুন সিনেমা ‘ধুরন্ধর’। আর মুক্তি পেয়েই বক্স অফিসে রীতিমত বাজিমাৎ করেছে এই সিনেমা।

ভারতীয় বক্স অফিস বিশেষজ্ঞভিত্তিক প্রতিষ্ঠান সাচনিল্কের প্রতিবেদন থেকে জানা যায়, ২৭ কোটি আয়ের মধ্য দিয়ে সিনেমাটি খাতা খুলেছে! যার মধ্য দিয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং পেলেন রণবীর।

অন্যদিকে বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ২৪ কোটি রুপি আয় করেছে রণবীরের ‘ধুরন্ধর’র। যদিও বক্স অফিস বিশেষজ্ঞদের অনুমান ছিল ‘ধুরন্ধর’-এর উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির আশেপাশে থাকবে! কিন্তু ব্যাপারটি সেই অনুমান ছাড়িয়ে গেল!

সম্প্রতি বলিউডে ব্যাপক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয়কেও (২১.৫০ কোটি রুপি) ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’।

এছাড়াও রণবীরের অতীতের কয়েকটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সিনেমাটি মুক্তির দিন সারা ভারতজুড়ে দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ। ৪,০০০টির বেশি শো বুক করা হয়েছিল এবং পরে সন্ধ্যার শো-গুলোতে দর্শক উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যায়।

আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ-প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে নিয়ে দর্শক মহলে কৌতূহল দেখা দিয়েছে। সিনেমাটি জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওসের ব্যানারে নির্মিত হয়েছে।

Tags: 'ধুরন্ধর'আয়বক্স অফিসরণবীর সিং
Previous Post

এমবাপে-হালান্ডের গ্রুপপর্বের লড়াইটি হবে ঐতিহাসিক: দেশম

Next Post

লা লিগায় মাস সেরার পুরস্কার পেলেন ইয়ামাল

Next Post
ইয়ামাল লা লিগায় মাস সেরার পুরস্কার জয়ী ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় মাস সেরার পুরস্কার পেলেন ইয়ামাল

আবুল ফিরলেন 'এটা আমাদেরই গল্প'-তে, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গ্র্যাজুয়েট’ এর সেই আবুল ফিরলেন 'এটা আমাদেরই গল্প'-তে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT