চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্র্যাজুয়েট’ এর সেই আবুল ফিরলেন ‘এটা আমাদেরই গল্প’-তে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
আবুল ফিরলেন 'এটা আমাদেরই গল্প'-তে, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমাতে চরিত্র থেকে ‘ইউনিভার্স’ তৈরি করা হলেও এবার নাটকে এটি প্রথম করা হচ্ছে। আর এই কাজটি করছেন অভিনেতা এমএনইউ রাজু। তিনি ১৫ বছর আগে প্রচারিত ‘গ্র্যাজুয়েট’ নাটকের আবুল চরিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।

তার সেই চরিত্রটি আবার ফিরে আসছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’-তে।

চ্যানেল আই অনলাইনকে রাজু বলেন, এটা আমাদেরই গল্প-তে দর্শক সেই আবুলকে আবার ফিরে পাবে, যেটা ইউনিভার্স হচ্ছে। আশা করছি, আগের মতো আবুলকে দর্শক গ্রহণ করবেন। তিনি বলেন, ইতোমধ্যে শুটিং শুরু করেছি। আমার অভিনীত পর্বগুলো আগামীতে প্রচারে আসছে।

‘আবুল চরিত্রটি গ্র্যাজুয়েট নাটকে কতটা জনপ্রিয় ছিল সেটা এই জেনারেশন হয়তো জানে না। তারা আবার দেখতে পারবেন একই আবুলকে।’

তিনি বলেন, মুহাম্মদ মোস্তফা কামাল ভাই ম্যাজিক জানেন। তার নির্মাণে পূর্ণ বিশ্বাস আছে। তিনি আবুল চরিত্রটি একটু ব্যতিক্রমভাবে গ্র্যাজুয়েটে তুলে ধরেছিলেন। তার কথা বলার ধরন আলাদা। আমি মনে করি, একজন অভিনেতার কথা বলার ওই ধরনটা একটা চ্যালেঞ্জ।

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী থেকে অভিনেতা বনে যান এমএনইউ রাজু। পাশাপাশি তিনি বেশ কিছু নাটক নির্মাণ করেছেন।

এই অভিনেতা বর্তমানে ‘দেনা পাওয়া’ নামে কেএম সোহাগ রানার পরিচালনায় আরেকটি সিরিয়ালে অভিনয় করছেন। সেখানেও তার চরিত্রটি জনপ্রিয় হয়ে উঠেছে।

তিনি বলেন, দেনা পাওয়া এতদূর আসবে ভাবি নাই। দর্শক ভালোবাসা দিচ্ছে বলে আরও অনেকদিন যাবে এটি। এই নাটক দিয়ে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি হিরো না হয়েও দর্শক রাস্তায় বের হলে আমার চরিত্রের নাম ধরে ডাকে।

‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

Tags: এটা আমাদেরই গল্পএমএনইউ রাজুগ্র‌্যাজুয়েটমুহাম্মদ মোস্তফা কামাল রাজরাজলিড বিনোদন
Previous Post

লা লিগায় মাস সেরার পুরস্কার পেলেন ইয়ামাল

Next Post

পেট্রোল বোমায় মাগুরার দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

Next Post
পেট্রোল বোমার কারণে মাগুরার সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেট্রোল বোমায় মাগুরার দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

তারেক মাসুদ হাস্যোজ্জ্বল মুখের ছবি, বইয়ের সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক মাসুদ আজও অনুপ্রেরণার বাতিঘর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT