চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ভাগ হলো করণ জোহরের ধর্ম প্রোডাকশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 21, অক্টোবর 2024
in বিনোদন
A A
দুই পুরুষের পোর্ট্রেট, একজন কালো পোশাক পরা, অন্যজন সাদা শার্ট ও ব্লু জ্যাকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনের সিংহভাগ শেয়ার নাকি কিনতে চলেছে রিলায়েন্স, গত কয়েকদিন ধরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। কিন্তু পুরোপুরি সত্য হল না সেই গুঞ্জন।

করণ জোহর নিজের প্রযোজনা সংস্থার ৫০% অংশীদারিত্ব ছাড়লেন ঠিকই কিন্তু রিলায়েন্স নয় এই অংশীদারিত্ব নিল সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস।

ধর্ম প্রোডাকশনের দেওয়া বিবৃতি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ। বিবৃতিতে ধর্ম প্রোডাকশনের তরফে জানানো হয়েছে যে, ধর্ম প্রোডাকশনে মোট ২০০০ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। যার ভেতর আপাতত ১০০০ কোটি টাকা দিয়ে ধর্ম প্রোডাকশন ও ধর্মটিক এন্টারটেইনমেন্টের ৫০% অংশীদারিত্ব নিয়েছেন আদর পুনাওয়ালা।

জানা গেছে, আগামীতে ধর্ম প্রোডাকশনে করণ জোহর এগজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সংস্থার সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে থাকবেন অপূর্ব মেহতা। তিনি সংস্থার কৌশলগত দিক এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজে নজর রাখবেন।

এর আগে জানা গিয়েছিল, লোকসানের জেরেই নাকি করণ জোহর নিজের সংস্থার মালিকানা ছাড়ছেন। কিছুদিন আগে আবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, ধর্ম প্রোডাকশন আর ব্যয়বহুল তারকাখচিত প্রিমিয়ার করবে না।

এরপরই ধর্মর শেয়ার বিক্রির খবরটি রটে। যদিও সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই এই ধর্ম ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট। ডিজিটালের দিকেও বাড়তি নজর দেওয়া হবে।

গত ১১ অক্টোবর মুক্তি পেয়েছে করণ জোহর প্রযোজিত ‘জিগরা’। এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ এবং মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স। যেখানে দুর্ধর্ষ অবতারে দেখা গিয়েছে আলিয়াকে। তবে বক্স অফিসে এই ছবি খুব ভালো ব্যবসা করতে পারেনি। ‘জিগরা’ রিলিজের আগেই তারকাখচিত প্রিমিয়ারের ব্যাপারে নাকচ করেছিলেন করণ।- কইমই ডটকম

Tags: করণ জোহরধর্মা প্রোডাকশন
Previous Post

বিনা টিকিটে খেলা দেখতে না পেরে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

Next Post

স্বাস্থ্য অধিপ্তরের সামনে সংঘর্ষে ৩ চিকিৎসক আহত

Next Post
জনতা ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের দৃশ্য, আহত চিকিৎসকরা হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিপ্তরের সামনে সংঘর্ষে ৩ চিকিৎসক আহত

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন শোরুমের সামনে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে এলো রয়্যাল এনফিল্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT