চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বাজারে এলো রয়্যাল এনফিল্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 21, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন শোরুমের সামনে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে দেশের বাজারে এলো রয়্যাল এনফিল্ড। এই মোটরসাইকেলগুলোর দাম রাখা হয়েছে ৩ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে।

আজ সোমবার (২১ অক্টোবর) ইফাদ মোটরস চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উন্মোচন করেছে। মডেল চারটি হলো হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর।

হান্টার ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৩.৪ লাখ টাকা থেকে। তবে রঙের ভিন্নতার ওপর ভিত্তি করে দাম বাড়তে পারে। ক্লাসিক ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.০৫ লাখ টাকা থেকে, আর বুলেট ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৪.১০ লাখ টাকা থেকে। হাইওয়ে রাইডারদের প্রিয় মিটিওর ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.৩৫ লাখ টাকা থেকে।

আগামীকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৪৫ দিন পর মোটরসাইকেল ডেলিভারি শুরু করবে কোম্পানিটি।

এর আগে জানা যায়, এই চারটি মডেলে থাকবে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার ‘জে’ সিরিজের ইঞ্জিন। এছাড়া রং ও ব্রেকিং সিস্টেমের ওপর ভিত্তি করে আলাদা ভেরিয়েন্টও থাকবে। কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল উৎপাদন কারখানা তৈরি করেছে ইফাদ মোটরস।

দীর্ঘ দুই দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করে রাখার পর ২০২৩ সালে বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়।

বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক ও পরিবেশক উত্তরা মোটরস গত বছরের নভেম্বরে প্রথম উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল বাজাজ এন২৫০ বাজারে নিয়ে আসে। এ মডেলের মূল্য ছিল প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা। চলতি বছরের জুনের শেষ নাগাদ কোম্পানিটি ৭৩০ ইউনিটের বেশি এন২৫০ বিক্রি করেছে।

এরপর হিরো চলতি বছরের শুরুতে ২১০ সিসির কারিজমা এক্সএমআর বাজারে নিয়ে আসে। এর দাম রাখা হয় প্রায় ৪ লাখ টাকা। জুনের শেষ নাগাদ এ মডেলের প্রায় ৭০০ ইউনিট মোটরসাইকেল বিক্রি হয়েছে। অন্যদিকে হোন্ডা সম্প্রতি ১৮০ সিসির হর্নেট বাজারে নিয়ে এসেছে, যার দাম রাখা হয়েছে প্রায় ২ লাখ ৯ হাজার টাকা। এখন রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি ইঞ্জিনের মডেলগুলো ১৬৫ সিসির ওপরের সেগমেন্টে শীর্ষস্থান দখল করবে।

রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল উৎপাদনের যাত্রা শুরু ১২৩ বছর আগে, ইংল্যান্ডে। মূলত সামরিক ব্যবহারের জন্য মোটরসাইকেলটির উৎপাদন শুরু হয়। এটি এখনো চালু থাকা বিশ্বের প্রাচীনতম টু-হুইলার ব্র্যান্ড।

১৯৫০-এর দশকে রয়্যাল এনফিল্ড ভারতের মাদ্রাজ মোটরসের সঙ্গে যৌথভাবে ‘এনফিল্ড ইন্ডিয়া’ গঠন করে এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য বুলেট ৩৫০ মোটরসাইকেল সংযোজন শুরু করে। পরের কয়েক দশকে রয়্যাল এনফিল্ড ভারতীয় মোটরসাইক্লিংয়ের প্রতীক হয়ে ওঠে। যুক্তরাজ্যে ১৯৭০ সালে এর উৎপাদন বন্ধ হয়ে যায়।

বর্তমানে রয়্যাল এনফিল্ড ভারতীয় শিল্পগোষ্ঠী আইশার মোটরসের শতভাগ নিয়ন্ত্রণাধীন। ৫০টিরও বেশি দেশে বিক্রি হয় রয়্যাল এনফিল্ড। ২০২৩ সালে কোম্পানিটির বিক্রি রেকর্ড ৯ লাখ ইউনিট পেরিয়েছে।

২০২৩ সালে ব্রাজিল, থাইল্যান্ড, কলম্বিয়া ও আর্জেন্টিনার পর নেপালে পঞ্চম সংযোজন কারখানা প্রতিষ্ঠা করেছে রয়্যাল এনফিল্ড।

Previous Post

স্বাস্থ্য অধিপ্তরের সামনে সংঘর্ষে ৩ চিকিৎসক আহত

Next Post

নির্বাচিত সরকারই একমাত্র সমাধান: মেজর হাফিজ

Next Post
নির্বাচিত সরকারই একমাত্র সমাধান: মেজর হাফিজের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত সরকারই একমাত্র সমাধান: মেজর হাফিজ

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অপচয় রোধে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন: নাহিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT