ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর বেশিরভাগ শিক্ষার্থী হল ত্যাগ করেছেন। তবে অল্প সময়ের নোটিশে হল ছাড়ার নির্দেশ দেওয়ায় অনেকে অসুবিধায় পড়েছেন বলে জানান। সোমবার সকালের মধ্যে সব হল ফাঁকা হয়ে যাবে বলে মনে করছেন তারা।








