চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in শিক্ষা
A A
রাহিতুল ইসলাম রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ অনলাইন বুকশপ রকমারি ডটকম আয়োজিত ‘রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’-এ ফিকশন বিভাগে বেস্টসেলার লেখক হিসেবে পুরস্কৃত হলেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। তাঁর লেখা ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইটির বিপুল জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন।

শনিবার ২২ নভেম্বর, বিকেলে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক জমকালোপূর্ণ অনুষ্ঠানে লেখকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ বইটি প্রকাশ করেছে ‘প্রতিভাষা প্রকাশন’। তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতের প্রেক্ষাপটে লেখা এই ফিকশনটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রাহিতুল ইসলাম তাঁর লেখনীতে সব সময় তরুণদের স্বপ্ন, সংগ্রাম ও তথ্যপ্রযুক্তির জগতকে তুলে ধরেন। রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড তাঁর সাহিত্যিক পথচলায় আরও একটি নতুন পালক যুক্ত করল।

পুরস্কার হাতে পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাহিতুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ! লেখালেখির জীবনে আরেকটি মাইলফলক স্পর্শ করলাম। এই অর্জন বা কৃতিত্ব কোনোভাবেই আমার একার নয়। এই পুরস্কারের প্রকৃত দাবিদার আমার প্রিয় পাঠকেরা। তাদের আগ্রহ ও ভালোবাসাই প্রযুক্তিকেন্দ্রিক এই গল্পগুলোকে আজ এত দূর নিয়ে এসেছে। এই স্বীকৃতি আমাকে সামনে আরও ভালো কিছু লেখার দায়বদ্ধতা বাড়িয়ে দিল।

তেরো শতাধিক লেখক, পাঠক, প্রকাশক ও বইশিল্পের কর্মীদের উপস্থিতিতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারি ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের বিন আমিন, এহতেশামস রাকিব, প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম এবং রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এ ছাড়াও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক, সম্পাদক ও বই-শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, বাংলাদেশে অনলাইন বই বিপণনে অগ্রণী প্রতিষ্ঠান রকমারি ডটকম প্রতি বছরের মতো এবারও এই অ্যাওয়ার্ড প্রদান করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার-একাডেমিক এই চার বিভাগে মোট ৫৬টি পুরস্কার প্রদান করা হয়।

Tags: রাহিতুল ইসলাম
Previous Post

শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের গুম-খুনের মামলায় অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরের প্রথম সপ্তাহে

Next Post

রূপালীকে রানীর মতো বিদায় দিল কাবাডি ফেডারেশন

Next Post
বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড়ের হাতে পদক পরানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপালীকে রানীর মতো বিদায় দিল কাবাডি ফেডারেশন

বাংলাদেশের মেয়েদের ফুটবল দল মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ত্রিদেশীয় ফুটবল আসর বসছে ২৬ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT