ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাসেই। এমন সম্ভাবনার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, উপাচার্যের সিদ্ধান্তই যেন একক সিদ্ধান্ত না হয় এমন চেষ্টা করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, সব ধরনের রাজনীতি বন্ধ করে হল সংসদ চালু করতে হবে।








