চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ সংস্কারে কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টার সাথে আজ সোমবার ৯ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশ সংস্কার, বন্যা পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি। তবে শীঘ্রই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদেরকে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে তা নির্ধারণ করবে।

উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণ পূর্বক প্রক্রিয়াটিকে এগিয়ে নেয়া হবে ও পরবর্তী কাজ নির্ধারণ করা হবে। তখন ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। তবে যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের প্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে।

এ বিষয়ে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়। তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত গ্রহণ পূর্বক ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন। এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনে ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে আবাসিক প্রতিনিধি জানান। তাছাড়া এ কাজে ইউএনডিপি’র পক্ষ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে সভাকে অবহিত করা হয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ইউএনডিপি’র অ্যাডভাইজর সিমনে বনেসচি, ডেমোক্রেটিক গভর্নেন্স পোর্টফলিও বিষয়ক ইউএনডিপি বাংলাদেশ এর সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক প্রমুখ।

Tags: পুলিশস্বরাষ্ট্র উপদেষ্টা
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু চলতি মাসেই

Next Post

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সুবিধাভোগিদের তালিকা যাচাই-বাছাই

Next Post
রাজনৈতিক দল সংক্রান্ত ও পুর্ননির্বাচন বিষয়ক আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সুবিধাভোগিদের তালিকা যাচাই-বাছাই

গণঅভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের চিকিৎসা ও তদন্তের জন্য হাসপাতাল ও কবরস্থান পরিদর্শন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানে হতাহতের তথ্য চেয়ে হাসপাতাল-কবরস্থান ও ডিসিদের কাছে ট্রাইব্যুনালের চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT