চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে চালু হচ্ছে ঢাকা-রোম ফ্লাইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Three men participating in ATJFB Dialogue event, one speaking into microphone. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ থেকে দীর্ঘ ১৫ বছর পর ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গতকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শফিউল আজিম বলেন, ফ্লাইটে চলমান আন্তর্জাতিক রুট সম্প্রসারণ প্রচেষ্টার অংশ হিসেবে আমরা আগামী মার্চ থেকে রোমের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছি।

সংস্থাটির বিপণন ও বিক্রয় পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, তারা বর্তমানে ঢাকা-রোম সরাসরি অথবা কুয়েত বা সংযুক্ত আরব আমিরাত হয়ে একটি ফ্লাইট পরিচালনার জন্য সম্ভাব্যতা সমীক্ষা চালাচ্ছেন। তিনি বলেন, আমরা ২০০৯ সালের পর ঢাকা-রোম ফ্লাইট বন্ধ করে দিয়েছিলাম। এখন এটি আবার চালু করা হবে। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটটি রোমে পৌঁছাতে ৯ থেকে ১০ ঘণ্টা সময় লাগবে।

শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেবল সেই কোম্পানির কাছ থেকেই বিমান কিনবে, যেটি রাষ্ট্রীয় মালিকানাধীন ক্যারিয়ারের টেকসই নিশ্চিত করবে। বোয়িংয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তার সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আমাদের ২টি ওয়াইড বডি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাজধানীর পূর্বাচল এলাকায় ১০ বিঘা জমিতে একটি অত্যাধুনিক ফ্লাইট সিম্যুলেটর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়ভাবে সিম্যুলেটর প্রশিক্ষণ সুবিধা থাকলে আমরা অন্যান্য এয়ারলাইন্সের পাইলটদেরও প্রশিক্ষণ দিতে সক্ষম হব। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এছাড়াও ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আধুনিক ‘বিমান কল সেন্টার’ উদ্বোধন করা হবে।

Tags: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সরোম
Previous Post

প্রাগের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১৫ জন নিহত

Next Post

রাশিয়ার সেনাদের চোখ থেকে ঝরছে রক্ত!

Next Post
রাশিয়ার সেনারা আহত, চোখে ব্যথা ও উদ্বেগ প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সেনাদের চোখ থেকে ঝরছে রক্ত!

বাংলাদেশ ক্রিকেটার খাজা সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির শাস্তির বিরুদ্ধে লড়বেন খাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT