চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির শাস্তির বিরুদ্ধে লড়বেন খাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার খাজা সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরেছিলেন উসমান খাজা। এ কারণে আইসিসির শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। প্লেয়িং কন্ডিশন ভঙ্গের দায়ে তাকে অভিযুক্ত করেছে আইসিসি। তবে অভিযোগ মেনে নিতে নারাজ অজি ওপেনার। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বেন তিনি।

সিরিজের দ্বিতীয় টেস্টের আগে শুক্রবার এমসিজিতে সংবাদ সম্মেলনে আইসিসির অভিযোগকে চ্যালেঞ্জ জানানোর কথা জানিয়েছেন খাজা। তার দাবি, ব্যক্তিগত শোকের কারণে কালো আর্মব্যান্ড পরেছিলেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, এমসিজি টেস্টে আর্মব্যান্ড পরা থেকে বিরত থাকবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক খেলোয়াড়, পরিবারের সদস্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে কালো আর্মব্যান্ড পরার নিয়ম রয়েছে, তার জন্য অবশ্য ক্রিকেট বোর্ড এবং আইসিসি থেকে অনুমোদন নিতে হয়। তবে খাজা বলছেন, তিনি বিশ্বাস করেন না যে আইসিসি ধারাবাহিকভাবে তাদের নিজস্ব নিয়মকানুন বাস্তবায়ন করছে।

‘তারা দ্বিতীয় দিনে (পার্থে) আমাকে জিজ্ঞেস করেছিল এটি কিসের জন্য, আমি তাদের বলেছি এটি ব্যক্তিগত শোকের জন্য। আমি কখনো বলিনি এটি অন্য কিছুর জন্য ছিল। জুতার বিষয়টি আলাদা, তা করতে পেরে আনন্দিত। আর্মব্যান্ড ইস্যুতে অভিযোগটি আমার কাছে কোনও অর্থ বহন করে না। আমি সব নিয়ম অনুসরণ করেছি। অতীতে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। অনেকে ব্যাটে স্টিকার লাগিয়েছে, জুতায় নাম রেখেছে, আইসিসির অনুমোদন ছাড়াই সব ধরনের কাজ করেছে তাদের কখনও তিরস্কার করা হয়নি।’

‘আমি আইসিসি এবং তাদের নিয়মকানুনকে সম্মান করি। আমি তাদের চ্যালেঞ্জ করে বলব, তারা যেন এটি সবার জন্য ন্যায্য এবং ন্যায়সঙ্গত করে তোলে এবং তারা যেভাবে দায়িত্ব পালন করে তাতে যেন সামঞ্জস্য থাকে। সেই সামঞ্জস্যতা এখনো পূরণ হয়নি। এ ব্যাপারে আমি খুব খোলামেলা ও সৎ ছিলাম। আমি আইসিসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।’

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি নিশ্চিত করেছেন, খাজার বার্তা জানানোর কোনো উপায় আছে কিনা তা নিয়ে বোর্ডের আইসিসির সাথে আলোচনা চলছে, যদিও বক্সিং ডে টেস্টের আগে এই আলোচনা সমাপ্তিতে পৌঁছাবে কিনা তা এখনও অনিশ্চিত।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিউসমান খাজাখাজাপার্থ টেস্টলিড স্পোর্টস
Previous Post

রাশিয়ার সেনাদের চোখ থেকে ঝরছে রক্ত!

Next Post

দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রতি বিশেষ নির্দেশনা

Next Post
বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে মানচিত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রতি বিশেষ নির্দেশনা

স্টার্টআপ শিল্পে কর্মসংস্থানের সুযোগের জন্য ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মসংস্থানের অবারিত সুযোগ স্টার্টআপ শিল্পে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT