চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল শুরু: রেলমন্ত্রী

রুমন রেজা by রুমন রেজা
5:24 অপরাহ্ন 25, জুলাই 2023
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
রেলমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।

আজ ২৫ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল রেললাইন ও পদ্মাসেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে চাষাঢ়া রেলস্টেশনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন একথা জানান।

রেলমন্ত্রী বলেন, পদ্মাসেতুর রেল লাইনের সাথে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময়ক্ষেপন হয়েছে। তবে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নীত হচ্ছে। প্রকল্প দু’টির কাজ দ্রুত শেষ করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন এবং পুরাতন দুইটি লাইনের প্রকল্পের কাজ একসাথে এগিয়ে চলছে।

আগামী বছরের জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যেই ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ করার ব্যাপারে রেলমন্ত্রী আশা প্রকাশ করেন। এছাড়া ২৪ সালের মধ্যে পদ্মাসেতুর রেল লাইনের কাজটি শেষ করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ট্রেন নিয়ে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল রান শুরু করা হবে। পরে প্রধানমন্ত্রী সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

একই সাথে খুনলা থেকে মংলা পর্যন্ত এবং চট্রগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত বড় একটি প্রকল্পের কাজ হাতে নেওয়ার কথা জানিয়ে রেলমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কাজটি শুরু করার পরিকল্পনা রয়েছে। এসময় রেলমন্ত্রীর সাথে ছিলেন পদ্মাসেতুর রেল লাইন প্রকল্পের পরিচালক আফজাল হোসেন এবং ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ লাইনের প্রকল্প পরিচালক সেলিম রউফসহ রেল মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

পদ্মাসেতুর রেল লাইন প্রকল্পের পরিচালক জানান, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার লাইনের মধ্যে ৭৯ কিলোমিটারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে বাকি ৩ কিলোমিটার রেল লাইন স্থাপন হয়ে গেলে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত নতুন রেল লাইনের সাথে সরাসরি যুক্ত হবে। সেটি হয়ে গেলে আগামী সেপ্টেম্বরের মধ্যে ট্রায়াল রান করার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

নারায়ণগঞ্জের ওপর দিয়ে পদ্মাসেতুর রেল লাইন প্রকল্পের কাজের কারণে গত বছরের ৪ ডিসেম্বর থেকে তিন মাসের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল মন্ত্রনালয়। তবে প্রায় আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ট্রেন চলাচল শুরু না হওয়ায় দূর্ভোগ পোহাচ্ছেন রেল পথের নিয়মিত যাত্রীরা। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১ আগস্ট ট্রেন চালাচল শুরু হলে ভোগান্তি থেকে মুক্তি পাবেন অন্তত তিরিশ হাজার যাত্রী।

Tags: রেলমন্ত্রী
Previous Post

বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক করা ব্রাজিলিয়ান বোর্হেসের অজানা গল্প

Next Post

ভালো নেই ঘরবন্দি প্রবীর মিত্র

Next Post
প্রবীর মিত্রের ছবি, বৃদ্ধ বয়সে চিন্তিত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো নেই ঘরবন্দি প্রবীর মিত্র

নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT