চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 25, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতি এবং শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার ২৫ জুলাই ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতি এবং শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, নবনিযুক্ত নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির এ মহানায়কের রূহের মাগফেরাত কামনা করে দোয়া এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে নৌপ্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পভ্ বক অর্পণ করেন। এসময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

নবনিযুক্ত নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। এসময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সকল পরিদপ্তরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক এর উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান’কে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন। র‍্যাংক ব্যাজ পড়ানো শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। এসময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এবং নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।

Tags: নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
Previous Post

ভালো নেই ঘরবন্দি প্রবীর মিত্র

Next Post

ডেঙ্গুতে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের মৃত্যু

Next Post
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের দেহ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের মৃত্যু

বিল গেটস হাসিমুখে পরিপাটি পোশাকে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের পড়তে এবং লিখতে শেখাবে এআই চ্যাটবট: বিল গেটস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT