চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিপনের হ্যাটট্রিক, সাকলাইনের ৪ উইকেট, ১৩১ রানে থামাল ঢাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আসরজুড়ে নজরকাড়া বোলিং করেছেন রিপন মণ্ডল। প্রথম হ্যাটট্রিকের দেখাও পেলেন তরুণ পেসার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে কীর্তি গড়েছেন। বল হাতে আলো ছড়িয়েছেন আব্দুল গাফফার সাকলাইনও। ৪ উইকেট নিয়েছেন। দুই পেসারের তোপে ১৩১ রানে গুটিয়ে গেছে ঢাকা। পঞ্চম জয়ের অপেক্ষায় থাকায় রাজশাহীর দরকার ১৩২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষদিনের খেলায় টসে জিতে আগে ব্যাটে নামে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১৩১ রানের সংগ্রহ গড়েছে তারা।

ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন রিপন। চতুর্থ বলে সাব্বিরকে ফেরান। পরের দুই বলে ফেরান জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে। বিপিএলে চলতি আসরে তৃতীয় হ্যাটট্রিক এটি। আগে মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী হ্যাটট্রিক পেয়েছেন।

ঢাকা ক্যাপিটালস ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেছেন উসমান খান। ২৭ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কার মার। ২৭ বলে ২৪ রান করেন নাসির হোসেন। বাকিদের মধ্যে সাব্বির রহমান ১৪, মোহাম্মদ মিঠুন ১৩, আব্দুল্লাহ আল মামুন ১২ এবং ইমাদ ওয়াসিম ১১ রান করেন।

রাজশাহীর হয়ে রিপন মণ্ডল ৩০ রানে ৩ উইকেট এবং আব্দুল গাফফার সাকলাইন ২৪ রানে ৪ উইকেট নেন। মোহাম্মদ রুবেল নেন ২ উইকেট।

Tags: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেটসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
Previous Post

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযু্ক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত

Next Post

মোংলায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলায় আহত ২

Next Post
ছবি: সংগৃহীত

মোংলায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলায় আহত ২

আজ চুপ থাকলে কাল অনুশোচনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT