চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ চুপ থাকলে কাল অনুশোচনা!

বিশ্ববাসীর কাছে ইরানের দুই বিখ্যাত নির্মাতার আর্তনাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in বিনোদন
A A

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও দমন–পীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রখ্যাত নির্মাতা জাফর পানাহি এবং নির্বাসিত চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রসুলফ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ পোস্টে তারা ইরানের ভেতরের পরিস্থিতি নিয়ে গভীর আশঙ্কার কথা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টে তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে লাখো ইরানি নাগরিক ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এই বিক্ষোভ দমনে সরকার আবারও সবচেয়ে নগ্ন ও কঠোর দমনমূলক কৌশলের আশ্রয় নিয়েছে। এর অংশ হিসেবে দেশের ভেতরে ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানকে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগহীন করে ফেলা হয়েছে।

জাফর পানাহি ও মোহাম্মদ রসুলফ তাদের পোস্টে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে- এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্য মূলত বিক্ষোভ দমনের সময় চালানো সহিংসতা ও নিপীড়ন আড়াল করা। তারা জানান, এই পরিস্থিতিতে দেশের ভেতরে থাকা সাধারণ মানুষ সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছেন।

পোস্টে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন অবস্থায় নিজেদের সহনাগরিক, পরিবার-পরিজন, সহকর্মী ও বন্ধুদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় এসব মানুষ কোনো সহায়তা বা তথ্য আদান–প্রদানের সুযোগ পাচ্ছেন না।

এই প্রেক্ষাপটে জাফর পানাহি ও মোহাম্মদ রসুলফ আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংগঠন এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি জরুরি আহ্বান জানান।

তারা বলেন, ইরানের ভেতরে যোগাযোগের পথ উন্মুক্ত রাখতে এবং নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দেশটির ভেতরে কী ঘটছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান তারা।

পোস্টের শেষাংশে তারা সতর্ক করে বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়- আজ নীরব থাকলে ভবিষ্যতে তার জন্য গভীর অনুশোচনার মূল্য দিতে হয়।

উল্লেখ্য, জাফর পানাহি ও মোহাম্মদ রসুলুফ দুজনই ইরানের রাষ্ট্রীয় সেন্সরশিপ ও দমননীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার। তাদের এই যৌথ বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা জোরদার করেছে। বর্তমানে দুজনেই ইরানের বাইরে অবস্থান করছেন।

Tags: ইরানইরানি সিনেমাজাফর পানাহিলিড বিনোদন
Previous Post

মোংলায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলায় আহত ২

Next Post

ভোটারদের কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত জানালেন আলী রীয়াজ

Next Post
রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

ভোটারদের কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত জানালেন আলী রীয়াজ

নিরাপত্তা আশঙ্কায় ভারতের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT