চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনা তৈরি করেও কেন দর্শকদের হতাশ করল দেব-শুভশ্রীর গান?

দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ দেব-শুভশ্রীর রোম্যান্টিক গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

লাদাখ-কাশ্মীরের চোখ জুড়ানো লোকেশনে মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু সেভেন’ সিনেমার ‘আমি তোর শুরু তোর’ গানে রোমান্সে মেতে উঠতে দেখা গেল কলকাতার সিনেমার একসময়কার জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে। রবিবারে প্রকাশিত হওয়া এই গান। তবে গানটি প্রকাশের আগ থেকে হইচই পড়ে গিয়ে ছিল। হইচই পড়ার কারণ- একসময়ে সিনেমার মাধ্যমে প্রেমে জড়িয়েছিলেন দেব-শুভশ্রী এবং ব্রেকাপের পর তারা ছিলেন দুই মেরুর বাসিন্দা! 

মান-অভিমান ভুলে দেব-শুভশ্রীর কামব্যাকে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে! সেই আগ্রহকে পুঁজি করে তারা প্রচারণায় মেতে ছিলেন। কিন্তু ‘আমি তোর শুরু তোর’ গান প্রকাশের আগে যতটা আলোচনা চোখে পড়েছিল, মুক্তি পর দেখা গেল উল্টো চিত্র! দর্শকরা বলছেন, হতাশ করে গানটি।

ইতোমধ্যে ১৩ লাখের বেশি দর্শক গানটি ইউটিউব থেকে দেখেছেন। এই প্রতিবেদন লেখার সময় মন্তব্য দেখা যায় ১১ হাজারের বেশি, যেখানে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়ে। ইউটিউবে মন্তব্যে স্বর্ণালী চট্টোপাধ্যায় নামে একজন লিখেছেন, গানের সাথে ভিডিওর কোনো মিল নাই। গানটাও সেরকম ভালো হয়নি। রোহান নামে আরেকজন বলেন, গান নিয়ে যে প্রত্যাশা করেছিলাম, মোটেও পূরণ হলো না। দ্বিতীয়বার শুনতে মন চাইছে না।

সুদীপ দত্ত নামে আরেকজন লিখেছেন, গানের হুক লাইন ভালো, আর লোকেশন ভালো। এই ছাড়া ভালো লাগার কিছুই খুঁজে পেলাম না। নয়ন গোস্বামী লিখেছেন, বাংলা সিনেমায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে বাজে গান। গানে সাবেক প্রেমিকার সাথে দেবের হট কেমেস্ট্রি ভালোই হয়েছে কিন্তু গানটি মোটেও ভালো হয়নি। দেব কীভাবে এমন বাজে গান অ্যাপ্রুভ করলো? তবে সিনেমাটা ভালো হোক এটাই চাওয়া থাকলো।

নন্দিতা ঘোষ লিখেছেন, গানের রিলিক্সের কারণের এই গান জমলো না। মারুফ নামে একজন লিখেছেন, জিৎ গাঙ্গুলি অথবা অরিজিত সিংকে দিয়ে গাওয়ালে গান ভালো হতো। রাতুল কান্তি লিখেছেন, গানের কথা, মিউজিক এবং ভোকাল খুবই বাজে হয়েছে। পুরোপুরি হতাশ হয়ে গেলাম।
মূলত দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত রোমান্স দর্শকের নস্টালজিয়া ফিরিয়েছে ঠিকই কিন্তু গানটির কথা, সুর, সংগীত ও ভিডিও নির্মাণ সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারেনি, এ কারণেই হতাশা দেখা যাচ্ছে। এই গানটি গেয়েছেন রূপক থিওরি, গান লিখেছেন বারিশ এবং মিউজিক করেছেন স্যাভি।
তবে এমন হাজার হাজার নেতিবাচক মন্তব্যের ভিড়ে দেব-শুভশ্রীর এই গানের প্রশংসা পাচ্ছে গানের শুটিং লোকেশন। কেউ কেউ এই লোকেশনে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ক্লাইম্যাক্স শুটিং হয়েছিল বলে উল্লেখ করছেন। দেব-শুভশ্রীকে আবার রোমান্স করতে দেখে নস্টালজিয়া হচ্ছে অনেকের।
আসন্ন শারদীয় উৎসবে (দূর্গা পূজা) মুক্তি পাবে ‘দেশু সেভেন’। এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেবের। দেব ও শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সুস্মিতা রায়, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য।
Tags: দেবলিড বিনোদনশুভশ্রী
Previous Post

মানচিত্রে অরুণাচল ও আকসাই চিনকে ভারতের বাইরে দেখালো জাতিসংঘ

Next Post

বাফুফেকে জমি বরাদ্দে এক সেকেন্ড সময় নেননি প্রধানমন্ত্রী: আমিনুল হক

Next Post

বাফুফেকে জমি বরাদ্দে এক সেকেন্ড সময় নেননি প্রধানমন্ত্রী: আমিনুল হক

জার্সিটা আমাদের আরেকটা পতাকা: তাবিথ আউয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT