চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফেকে জমি বরাদ্দে এক সেকেন্ড সময় নেননি প্রধানমন্ত্রী: আমিনুল হক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশের ফুটবলের অবকাঠামোর উন্নয়নে কক্সবাজারের রামুতে ফিফার অর্থায়নে আধুনিক ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণ করা হবে। এজন্য ১৫.২০ একর জমি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ করা হয়েছে। বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এক সেকেন্ডও সময় নেননি। জাতীয় ক্রীড়া পরিষদে জাতীয় ফুটবল দলের জার্সি উন্মোচন করতে এসে একথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জার্সি উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল বিভিন্ন দিক তুলে ধরেন। একপর্যায়ে বাফুফেকে জমি বরাদ্দের ব্যাপারে বলেন, ‘খেলাধুলা পারে একমাত্র দল-মত নির্বিশেষে একটি জাতিকে একত্রিত করে তুলতে এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ফুটবল নিয়ে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাজ করছে। ইতিমধ্যে শুনেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন কক্সবাজারে জমি বরাদ্দের ব্যাপারে।’

‘আমাকে যখন তাবিথ আউয়াল, হ্যাপি চৌধুরীসহ, আরও দুই-একজন ফাহাদ সাহেব ছিলেন, ইকবাল ছিল। তারা যখন আসলো যে, আমাদের ওই জায়গাটিকে একটি প্রতীকী মূল্যে ব্যবস্থা করা যায় কিনা। খুব আত্মবিশ্বাস নিয়ে বললাম। কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে জানি যে, তিনি খেলাধুলাকে কতটুকু পছন্দ করেন। খুব আত্মবিশ্বাসের সাথে বললাম যে, আপনারা এটা দেন, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটিকে আমরা ব্যবস্থা করে দিব। বিশ্বাস করেন, এটা গিয়েছে, এক সেকেন্ডও লাগে নাই। সাথে সাথে প্রধানমন্ত্রী এটিকে অনুমোদন করে দিয়েছেন। এটি একটি প্রতীকী মূল্যে যেটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য সহজ হয়েছে।’

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমিনুল আরও বলেন, ‘আসলে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রীর প্রতি। তিনি স্পোর্টসের প্রতি আন্তরিক।’

‘ইতিমধ্যে জানেন যে, প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করেছিলাম, আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য আমার সিড মানি দরকার। সেই সিড মানির কথা শোনার সাথে সাথে প্রথমে যখন বলেছি যে, প্রায় এটি ১,৪৪৪ কোটি টাকা। যখন ওনাকে বিষয়টা বুঝিয়ে বললাম যে, আমরা এই সিড মানিটি দিয়ে এটার যে লভ্যাংশ বা যে বিষয়টি থাকবে, সেটি আমরা প্রতিটি ফেডারেশনকে আলাদা করে এটার একটা লভ্যাংশ প্রতিটি ফেডারেশনকে দিয়ে দিতে চাই এবং সেটি দিয়ে তারা স্বাবলম্বী হতে পারবে। আমরা প্রায় ৪১টি ফেডারেশনে কাজ করার চেষ্টা করেছি।’

নিজের ফুটবলীয় সত্ত্বার জানান দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবলের প্রতি আমার আলাদা একটি টান রয়েছে। কারণ আমি একজন ফুটবলার হিসেবেই কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার প্রথম পরিচয় আমি একজন ফুটবলার। সেই ফুটবলার থেকে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি দায়িত্বশীল জায়গায় কাজ করছি, বাংলাদেশের স্পোর্টসকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

Tags: আমিনুলতাবিথতারেক রহমানফিফাফুটবলবাফুফেবাংলাদেশরামুলিড স্পোর্টস
Previous Post

আলোচনা তৈরি করেও কেন দর্শকদের হতাশ করল দেব-শুভশ্রীর গান?

Next Post

জার্সিটা আমাদের আরেকটা পতাকা: তাবিথ আউয়াল

Next Post

জার্সিটা আমাদের আরেকটা পতাকা: তাবিথ আউয়াল

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT