রাজধানীতে শুরু হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থাপত্য বিভাগের আর্ক ফেস্ট। পাঁচদিনের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন দেশের স্থাপত্যশিল্পসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে স্থাপত্যকলার উপর শিক্ষার্থীদের করা বিভিন্ন ডিজাইন প্রদর্শনীতে স্থান পেয়েছে।








