চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 23, জুলাই 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশ সেনাপ্রধানের পোশাক পরিহিত ছবি, সামরিক পদক ও ব্যাজ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে তিনি ২৪ থেকে ২৬ জুলাই তিনদিন স্পেনে অবস্থান করবেন। এই সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় Airbus CASA C295W বিমানের হস্তান্তরের প্রক্রিয়ার চূড়ান্ত প্রস্ততিমূলক কার্যক্রম এবং এয়ার ক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশে এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন।

এছাড়াও সেনাবাহিনী প্রধান এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ALCOTAN এর উপযুক্ততা পর্যালোচনার লক্ষ্যে ইন্সটালাজা নামক প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন। অতঃপর তিনি ওই দেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আমাদর ফার্নান্দো ইনসেনাত ওয়াই বিরিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

আইএসপিআর থেকে জানানো হয়েছে: সফরের দ্বিতীয় অংশে সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৮ জুলাই ২০২২ তারিখে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য, ২২তম কমনওয়েলথ গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে যুক্তরাজ্যে যাবেন। তিনি ২৮ জুলাই থেকে ৩১ জুলাই তারিখ পর্যন্ত সরকারী সফরে যুক্তরাজ্যে অবস্থান করবেন। সেনাবাহিনী প্রধান ১ আগস্ট  দেশের উদ্দেশ্যে রওনা করে ২ আগস্ট বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

উল্লেখ্য, কমনওয়েলথ গেমস-২০২২ এ বাংলাদেশের ৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বিভিন্ন প্রতিযোগিতা ও অফিশিয়াল হিসেবে অংশগ্রহণ করবেন। সেনাবাহিনী প্রধান বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ দেবেন।

Tags: সেনাবাহিনী প্রধান
Previous Post

নামসর্বস্ব দলের সাথে বৈঠক বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ: তথ্যমন্ত্রী

Next Post

কার্তিকের বৃহস্পতি এখন তুঙ্গে!

Next Post
Stylish young man with dark hair and beard, posing thoughtfully against a dark background. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্তিকের বৃহস্পতি এখন তুঙ্গে!

তাসনুভা তিশা চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশাররফ ভাই বস, তিনি আমার অনেক প্রিয়: তাসনুভা তিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT