চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্কে শপিং মলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 পূর্বাহ্ন 04, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডেনমার্কের শপিং মলে নিরাপত্তা বাহিনী মোতায়েন, বন্দুকধারীর হামলার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনমার্কের কোপেনহেগেনের একটি শপিং মলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত তিনজন মারা গিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হামলাকারী একজন ডেনিশ নাগরিক।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের সূত্রে এনডিটিভি জানায়, ওই যুবকের হাতে একটি বড় রাইফেল ছিল। তা দিয়েই সে এই হামলা চালায়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ‘শান্তিপূর্ণ’ ভাবে তাকে গ্রেপ্তার করা হয়।

কোপেনহেগেনের সিটি সেন্টার এবং কোপেনহেগেন বিমানবন্দরের মাঝে অবস্থিত শপিং মলটিতে রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার সময় এই হামলা হয়। ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলসের কনসার্ট উপলক্ষে বহু মানুষ সেই সময় মলে উপস্থিত ছিলেন। এদিকে গায়ক হ্যারি স্টাইলস নিজের স্ন্যাপচ্যাট স্টোরিতে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘শুটিংয়ের সময় কোপেনহেগেন মলে যারা যারা ছিলেন, তাঁদের জন্য আমি ও আমার দল প্রার্থনা করছি। আমি স্তম্ভিত।’ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেনও এই হামলার নিন্দা জানান।

কোপেনহেগেনের পুলিশ প্রধান সোরেন থমাসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’ তবে বন্দুকবাজের এই হামলার উদ্দেশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

তবে অনেকেই এই ঘটনাকে জাতিবিদ্বেষের কারণ হিসেবে দেখছে।

Tags: ডেনমার্কবন্দুকধারীর হামলা
Previous Post

ফ্লাইওভার থেকে ঝাঁপ দিলেন তরুণী, পড়লো চলন্ত ট্যাক্সির ওপরে

Next Post

‘পাওয়ার প্লেতেই হেরে গিয়েছি আমরা’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'পাওয়ার প্লেতেই হেরে গিয়েছি আমরা'

মিস ইন্ডিয়া নির্বাচনের বিজয়ী মুকুট পরিধান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণাটকের সিনির মাথায় উঠলো মিস ইন্ডিয়ার মুকুট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT