চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইওভার থেকে ঝাঁপ দিলেন তরুণী, পড়লো চলন্ত ট্যাক্সির ওপরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 04, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
রাতের সময় ঢাকার ফ্লাইওভারে যানবাহনের চলাচল, আলো ঝলমলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গড়িয়াহাট ফ্লাইওভার থেকে আত্মহত্যার চেষ্টা ঝাঁপ দিলেন তরুণী। নিচের রাস্তা দিয়ে যাওয়া এক চলন্ত ট্যাক্সির ওপর গিয়ে পড়েন তিনি। ঝাঁপ দিলেও অবশ্য প্রাণে বেঁচে হাসপাতালে ঠাই হয়েছে সেই তরুণীর। ২৬ বছর বয়সী ওই তরুণীর নাম স্নেহা হালদার।

রবিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

জানা গিয়েছে, স্নেহা কলকাতার এক গয়নার দোকানে কাজ করেন। পুলিশের ধারণা ব্যক্তিগত সমস্যার কারণে নিজের প্রাণ কেড়ে নিতে চেয়েছিলেন সেই তরুণী।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে আরও জানা গেছে, গতকাল তরুণী প্রায় রাত ন’টা নাগাদ ফ্লাইওভার থেকে ঝাঁপ দেন। নিচে ট্যাক্সির ওপর পড়েন তিনি। ট্যাক্সিটির পিছনে কাচ ভেঙে যায় এর জেরে। এরপরই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশকর্মীরা। পুলিশই সেই তরুণীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অত ওপর থেকে পড়লেও তরুণীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এদিকে গড়িয়াহাট থানার পুলিশ তরুণীর পরিবারকে খবর দিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘প্রায় ৫০ ফুট ওপর থেকে তরুণী নিচের রাস্তার ট্যাক্সির ওপর পড়েন। তাতে ট্যাক্সির কাচ ভেঙে যায়। তরুণী মারা যাননি তবে একাধিক ফ্র্যাকচারের শিকার হয়েছেন। বিশেষ করে তাঁর হাতে গুরুতর চোট লেগেছে।’

Tags: তরুণীফ্লাইওভার
Previous Post

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে

Next Post

ডেনমার্কে শপিং মলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

Next Post
ডেনমার্কের শপিং মলে নিরাপত্তা বাহিনী মোতায়েন, বন্দুকধারীর হামলার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনমার্কে শপিং মলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'পাওয়ার প্লেতেই হেরে গিয়েছি আমরা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT