চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে ছড়িয়েছে ডেঙ্গুবাহী মশা, মশারি ব্যবহারের পরামর্শ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 12, জুন 2024
in আন্তর্জাতিক
A A
ডেঙ্গুবাহী মশা মানবদেহে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের বিভিন্ন দেশে বেড়েছে ডেঙ্গুবাহী মশার উপদ্রব। বিশেষজ্ঞরা ফ্রান্স, স্পেন এবং গ্রিসসহ ইউরোপীয় ইউনিয়নের ১৩টি দেশে এই মশার সন্ধান পেয়েছেন। সতর্ক থাকতে রাতে মশারি ব্যবহার ও জমে থাকা পানি পরিষ্কারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জলবায়ু পরিবর্তন ‘টাইগার মসকিউটো’ নামের একটি বিশেষ প্রজাতির মশার বিস্তারের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে বলে জানিয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)।

‘টাইগার মসকিউটোকে’ বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক প্রজাতির মশা বলে মনে করা হয়। এটি এখন দক্ষিণ ইউরোপে তাদের আবাসস্থল থেকে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ছে।

ইসিডিসি সতর্ক করেছে যে, আন্তর্জাতিক ভ্রমণের ফলে ইউরোপে এই ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে।  বাগান বা বারান্দায় জমে থাকা পানি পরিষ্কার করা এবং রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ইসিডিসি জানিয়েছে, এটি অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া এবং স্পেনে ছড়িয়ে পড়েছে। এছাড়া বেলজিয়াম, সাইপ্রাস, চেকিয়া, নেদারল্যান্ডস এবং স্লোভাকিয়াতেও এদের উপস্থিতি টের পাওয়া গেছে।

ইসিডিসি’র পরিচালক আন্দ্রেয়া অ্যামন বলেছেন, ইউরোপ ইতিমধ্যেই দেখছে যে, কীভাবে জলবায়ু পরিবর্তন আক্রমণাত্মক মশার জন্য আরও অনুকূল পরিস্থিতি তৈরি করছে। এতে মশাগুলো নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে এবং ডেঙ্গুর মতো রোগে আরও বেশি লোককে সংক্রামিত করছে।

‘টাইগার মসকিউটো’ ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের মতো রোগ বহন করে। এতদিন সাধারণত শুধুমাত্র আফ্রিকা, এশিয়া এবং আমেরিকার কিছু অংশে এর উপস্থিতি ছিল। এছাড়াও ‘এডিস ইজিপ্টি’ নামের আরেক ধরনের মশার উপস্থিতি পাওয়া গেছে সাইপ্রাসে। এই মশা ‘ইয়োলো ফিভারের’ অন্যতম বাহক। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইউরোপের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

Tags: ইউরোপডেঙ্গু
Previous Post

বিশ্বকাপে অজিদের সর্বোচ্চ উইকেট এখন কার?

Next Post

‘ফিমেল ৪’ এর প্রি-বুকিংয়ে রেকর্ড, যা বললেন অমি

Next Post
ফিল্মের মূল চরিত্রের সঙ্গে এক ব্যক্তির ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

'ফিমেল ৪' এর প্রি-বুকিংয়ে রেকর্ড, যা বললেন অমি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনোয়ারুলের মেয়ে সাক্ষাৎকারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'আসামীদের ছাড় দিতে চাপ দেয়া হচ্ছে', স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপি আনোয়ারুলের মেয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT