চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আসামীদের ছাড় দিতে চাপ দেয়া হচ্ছে’, স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপি আনোয়ারুলের মেয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 12, জুন 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনোয়ারুলের মেয়ে সাক্ষাৎকারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, হত্যার সাথে জড়িত সন্দেহভাজন আসামীদের ছাড় দেয়ার জন্য অনেক জায়গা থেকে তদবির করা ও চাপ দেয়া হচ্ছে।

তিনি আজ বুধবার (১২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে দেখা করতে এসে এ দাবি করেন।

ডরিন দাবি করেন, বড় বড় জায়গা থেকে ফোন দেয়া হচ্ছে, আসামিদের ছাড় দেয়ার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাবার হত্যাকাণ্ডের সঠিক বিচার চেয়ে তিনি বলেন, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে ,তারা কেউ যেন ছাড় না পায়। অনেক জায়গা থেকে আসামীদের ছাড় দেয়ার জন্য তদবির করা হচ্ছে। চাপ দেয়া হচ্ছে। ‘গ্যাস বাবু’ আমার বাবার প্রতিপক্ষ। মিন্টু চাচাকে ধরেছে। অবশ্যই তার বিরুদ্ধে কোন প্রমাণ পেয়েছে ডিবি।

তিনি জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটকের পর তাকে ছাড়ানোর জন্য তদবির ও চাপ দেয়া হচ্ছে। ডরিন আরও বলেন, রাজনীতি নিয়ে এখন চিন্তা করছি না। আগে হত্যাকাণ্ডের বিচার চাই।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

আনোয়ারুল কন্যা আরও জানান, ডিএনএ টেস্টের জন্য এখনও ডাকেনি ভারতে। ডাকলে যেতে প্রস্তুত আছি যাওয়ার জন্য।

এমপি আনার চিকিৎসার উদ্দেশে গত ১২ মে কলকাতায় যান। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন দুপুরে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন বলে ওই বাসা থেকে বের হলেও তিনি যান কলকাতা নিউটাউনের একটি আলিশান ফ্ল্যাটে। সেইদিন ওই ফ্ল্যাটে হত্যার শিকার হন এমপি আনার। লাশ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে কয়েকজনকে আটক করা হয়। এদের মধ্যে শিমুল ভুইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইঁয়া ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভুইঁয়া ও শিলাস্তি রহমান রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

Tags: ডরিনসচিবালয়স্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

‘ফিমেল ৪’ এর প্রি-বুকিংয়ে রেকর্ড, যা বললেন অমি

Next Post

৫.৪ ওভারেই ম্যাচ শেষ, খেলা শেষ হয়েছিল ২ বলে জিতেও

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫.৪ ওভারেই ম্যাচ শেষ, খেলা শেষ হয়েছিল ২ বলে জিতেও

ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচার মামলার বিচার শুরুর নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরুর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT