চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:09 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র রাজনীতিসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সড়ক ও ছাত্রীদের আবাসিক হল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের আবাসিক বাসার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময়, শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে লিখিত ৩ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো- ক্যাম্পাসে সকল ধরনের দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করা; দ্রুত সময়ে জাকসু নির্বাচন দেওয়া; গত ১৫ ও ১৭ জুলাই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদদাতা ও জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও রাষ্ট্রীয় আইনে মামলা দায়ের এবং বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করতে হবে।

এসময়, শিক্ষার্থীরা সম্প্রতি জাবিতে সংঘটিত গণপিটুনির শিকার হয়ে ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুকে ছাত্র রাজনীতির কুফল বলে আখ্যায়িত করেন। শামীম মোল্লা ছাত্রলীগের রাজনৈতিক ব্যানার ব্যবহার করে শিক্ষার্থী ও এলাকাবাসীর ওপর নির্মম নির্যাতন ও হামলা চালিয়ে আসার কারণে এ হত্যাকান্ডের ঘটনার সূত্রপাত ঘটেছে বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা।

এসময়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, ক্যাম্পাসে এখন পর্যন্ত ছাত্র রাজনীতির সুফলের চেয়ে কুফল আমরা বেশি দেখেছি। যে সরকারই ক্ষমতায় আসে তাদের ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। সম্প্রতি সংঘটিত ছাত্রলীগের ক্যাডার শামীম মোল্লা হত্যার ঘটনায় জড়িতদের অনেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচন দিতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা না করলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।

এসময়, আন্দোলনকারী শিক্ষার্থীদের তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমি সবসময় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীসহ অংশীজনের ভালোর জন্য কাজ করেছি। ইতোমধ্যে ১৫ ও ১৭ জুলাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে রাজনীতি না চায় তাহলে সেটা সকলের মতামতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এরজন্য শীঘ্রই আমরা প্রশাসনিক বৈঠক করব।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বিক্ষোভ-মিছিল
Previous Post

পাহাড়ের ঘটনায় রাবিতে বিক্ষোভ সমাবেশ

Next Post

মব জাস্টিসে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে: তথ্য উপদেষ্টা

Next Post
তথ্য উপদেষ্টার মব জাস্টিসের বিষয়ে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

মব জাস্টিসে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে: তথ্য উপদেষ্টা

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT