চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, পিরোজপুর, শিক্ষা
A A
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরণের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপানসহ সকল মাদক নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক সাইফুদ্দীন বলেন, চতুর্থ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী রাজনীতি ছাড়াও সব ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো।

তিনি আরও বলেন, রাজনীতি ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও সব ধরণের মাদক বহন, সংরক্ষণ এবং ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তে সিন্ডিকেট সদস্যগণ একমত হয়েছেন।

উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এসব সিদ্ধান্ত কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া সিন্ডিকেটের চতুর্থ সভায় বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের পাঠ্যসূচি অনুমোদন করা হয়েছে বলেও জানান মাননীয় উপাচার্য।

এর আগে সিন্ডিকেট সভার শুরুতে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনায় যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। এছাড়াও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এসব ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন সিন্ডিকেট সদস্যগণ।

বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হওয়া বশেমুরবিপ্রবিপির সিন্ডিকেটের চতুর্থ সভা চলে প্রায় ৫টা পর্যন্ত। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০ সদস্যের মধ্যে ৯ জন অংশগ্রহণ করেন।

Tags: পিরোজপুরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলরাজনীতি নিষিদ্ধ
Previous Post

মব জাস্টিসে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে: তথ্য উপদেষ্টা

Next Post

বাংলাদেশকে সাড়ে চারশো রানের লক্ষ্য দিতে চায় ভারত

Next Post
ক্রিকেট খেলতে মাঠে ব্যাট হাতে ব্যাটসম্যান, উইকেটরক্ষক ও ফিল্ডার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে সাড়ে চারশো রানের লক্ষ্য দিতে চায় ভারত

বিএসএফের কাঁটাতার নির্মাণের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবির বাধায় পণ্ড হয়ে গেল বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT